ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৭আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৭

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তামূলক বার্তা দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে প্রতারণার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়। 

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় হাইকমিশন জানায় প্রতারকরা হাইকমিশনের কর্মকর্তা সেজে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিসেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। 

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনও কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনও ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়। 

এই কারণে সন্দেহজনক কোনও ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনও অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন। 

বার্তায় আরও বলা হয়, কেউ এই ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনও প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [email protected] ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে। 

পাশাপাশি সাধারণ মানুষকে এই ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বানও জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ভারতের ‘গ্রেট ওয়াল’ রাজস্থানে, আজও যার রহস্য অমীমাংসিত
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সর্বশেষ খবর
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার