‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক 
০৬ আগস্ট ২০২৬, ১২:১২আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ১২:১২

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্রের মজুত ফুরিয়ে আসছে এমন সংবাদমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, দেশটির সামরিক বাহিনীর কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে এবং দ্রুত উৎপাদনও বাড়ানো হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ ‘গোলাবারুদ’ রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের।

তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্ল্যান্ট ও কারখানা নির্মাণ করছে।

এদিকে ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে প্রকাশিত সংবাদগুলোর উৎসেরও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, এসব তথ্য ফাঁসের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প লেখেন, রাষ্ট্রদ্রোহমূলক এসব বক্তব্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে। তাদের জন্য দীর্ঘমেয়াদি কারাদণ্ড চাওয়া হবে।

/এএস/ 
সম্পর্কিত
ভিসা-গ্রিন কার্ড আবেদনে কড়াকড়ি বাড়ালো যুক্তরাষ্ট্র, যা থাকছে নতুন নীতিতে
মার্কিন চাপ উপেক্ষা করে আইসিসির পাশে থাকার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার 
সর্বশেষ খবর
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
পুরুষ নির্যাতন দমন আইনের নির্দেশনা চাওয়া রিট খারিজ
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
তিন দিনের ছুটিতেই ঘুরে আসুন হ্রদ আর নির্জনতার ওড়িশার অংশুপা শহর
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, রাত ১১টার পর উচ্চ শব্দ নিষেধ
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
সর্বাধিক পঠিত
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
কোন ডালে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ
বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়া সেই ভোজিনিয়ার অবশেষে স্বপ্নপূরণ