মিরপুরে বিএনপি নেতাকে গুলি, নারী পথচারীও বিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৬, ২০:৩৮আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২০:৪৮

রাজধানীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে মো. আলমগীর (৫৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মাছের ব্যবসা করেন। পাশাপাশি তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বশীর জানান, দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে আলমগীরসহ একজন নারী আহত হয়েছেন। ঘটনার তদন্তসহ দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ চলছে।

স্বজনদের ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে আলমগীরকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে।

আলমগীরের চাচা মো. আশিক জানান, বিকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের ২ নম্বর রোডের একটি চায়ের দোকানের সামনে আলমগীরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মো. আশিকের অভিযোগ, স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত রুবেল ও বাপ্পাসহ চার জন ব্যক্তি একটি প্রাইভেটকারে এসে আলমগীরকে গুলি করে। আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান উরুতে গুলি বিদ্ধ হয়েছে।

খবর পেয়ে স্বজনরা আলমগীরকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যালে ভর্তি করেন। বর্তমানে আলমগীর ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসাধীন আছেন।

আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। পাশাপাশি তিনি ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির কর্মী। তিনি মিরপুর-১১ নম্বরের ৩ নম্বর রোডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে একজন ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এআইবি/এসএনকে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠকে কী আলোচনা হলো, জানালেন আমির খসরু 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার