ইতালিতে উড়োজাহাজ আটকা: ফ্লাইট রিশিডিউল করে বিমানের বিশেষ বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৬, ২২:৩৬আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ২২:৩৬

ইতালির রোম ফিউমিচিনো বিমানবন্দরে বাংলাদেশ বিমানের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে আটকে আছে। ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। এ ঘটনায় একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের ফ্লাইটটিও বিলম্বিত হবে।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়েছে। অবতরণের পর এর কারিগরি পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনের পর কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে গ্রাউন্ডেড ঘোষণা করে।

পরে রাতে এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ফ্লাইট BG306 (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে রোম ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। আটকে পড়া যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ জানায়, ত্রুটি নিরসন ও নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 ফ্লাইটটি রোম থেকে ঢাকায় ফিরবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটটিও বিলম্বিত হবে। এই ফ্লাইটটি নতুন সময় নির্ধারণ করা হয়েছে ৮ আগস্ট দুপুর ১টা (১৩০০ ঘণ্টা)। সংশ্লিষ্ট যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করেছে বিমান।

এছাড়া BG306- ফ্লাইটটির হালনাগাদ সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে বিমান বলছে, প্রয়োজনে সহায়তার জন্য যাত্রীরা বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলেছে, যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

/ইউএস/
সম্পর্কিত
‘আটকে পড়া যাত্রীরা ঘুমিয়েছেন চেয়ারে-মেঝেতে, বিমানের কাউকে পাওয়া যাচ্ছে না’
রোমে আটকে পড়া যাত্রীদের ভোগান্তি, যা বলছে বিমান কর্তৃপক্ষ
আলিয়া মাদ্রাসার পাশ থেকে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
সর্বশেষ খবর
‘আটকে পড়া যাত্রীরা ঘুমিয়েছেন চেয়ারে-মেঝেতে, বিমানের কাউকে পাওয়া যাচ্ছে না’
‘আটকে পড়া যাত্রীরা ঘুমিয়েছেন চেয়ারে-মেঝেতে, বিমানের কাউকে পাওয়া যাচ্ছে না’
মালয়েশিয়াকে হারিয়ে বড় জয় বাংলাদেশের
মালয়েশিয়াকে হারিয়ে বড় জয় বাংলাদেশের
সেই দুই বাসের লাইসেন্স বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
সেই দুই বাসের লাইসেন্স বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
জাপানিদের ৭ অভ্যাস অনুসরণ করলে আপনার ঘরও থাকবে ঝকঝকে
জাপানিদের ৭ অভ্যাস অনুসরণ করলে আপনার ঘরও থাকবে ঝকঝকে
সর্বাধিক পঠিত
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ