ট্রাম্পের সাবেক আইনজীবীই যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ আগস্ট ২০২৬, ১৫:৫১আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৫:৫১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্লাঞ্চকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দিয়েছে সিনেট। বিচার বিভাগের রাজনীতিকীকরণ নিয়ে ডেমোক্র্যাটদের উদ্বেগ উপেক্ষা করে রিপাবলিকানরা তাকে অনুমোদন দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে ভারপ্রাপ্ত হিসেবে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন ব্লাঞ্চ। সরকারে যোগ দেওয়ার আগে তিনি কয়েকটি ফৌজদারি মামলায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে তার প্রতিনিধিত্ব করেন।

রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা সিনেটে ৫০-৪৯ ভোটে ব্লাঞ্চকে অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদিত হওয়ার পর ব্লাঞ্চ বলেন, তিনি ‘গভীরভাবে সম্মানিত’ বোধ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমাদের মহান দেশের ৮৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে বিচার বিভাগকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাতে আমি গভীরভাবে সম্মানিত। সিনেটের পাশাপাশি বিচার বিভাগের নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান ব্লাঞ্চ।

/এএস/ 
সম্পর্কিত
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
৭১১ কোটি রুপিতে আস্ত টাওয়ার কেনা কে এই দীনেশ
সর্বশেষ খবর
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
ইঞ্জিন সংকটে ধুঁকছে কনটেইনার পরিবহন, কমছে রেলের আয়
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
বোয়িংয়ের আরও ১১টি উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত