‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’

ইমরান আলী
০৮ নভেম্বর ২০২৬, ১০:১২ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২

বাজারে কমছে সবজির দাম। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিলছে। প্রায় প্রতিটি সবজির মূল্য ১০ টাকা থেকে ২০ টাকা কোনও কোনোটার ক্ষেত্রে তারও বেশি কমেছে। তবে কমতির কোনও লক্ষণ নেই মাছ মাংসের দাম; বরং আগের চেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ।

তবে ক্রেতারা বলছেন, সবজির মূল্য এ রকম কয়দিন স্থায়ী থাকে সেটিই দেখার বিষয়। আর মাছ মাংস তো আমাদের কপালে আর নেই। যে টাকা আয় তাতে করে প্রতিদিন মাছ, মাংস খাওয়া সম্ভব হয় না। 

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর রামপুরা, খিলগাঁও, মেরাদিয়া ও বনশ্রীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে পণ্যের মূল্য কমতির দিকে দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৭০, ভেন্ডি ৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০ ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ৩০ ও বাধকপি ৩০-৪০ টাকা, লাউ ৪০-৫০ টাকা পিস, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমি শাক ২০ ও পুঁইশাক ৩০ টাকা আঁটি বিক্রি  হচ্ছে। 

ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০ এবং সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

বনশ্রী জি-ব্লকের সবজি বিক্রেতা হারুনুর রশিদ বলেন, কাঁচামালের বাজার প্রতিদি ওঠানামা করে। বর্তমানে সবজির বাজার কমতির দিকে। পটল, বেগুন, বরবটি, সিম, টমেটোর দাম অনেক কমে গেছে।

তিনি বলেন, এখন শীতকালীন সব সবজি বাজারে পর্যাপ্ত। এ কারেণ আগের চেয়ে দামও একটু কম। আমরা কম দামে কিনলে কম দামে বিক্রি করতে পারি।

মেরাদিয়ার সবজি বিক্রেতা রুম্মান বলেন, এখন সবজির বাজার নিম্নমুখী। এতে করে আমাদের বিক্রিও আগের চেয়ে বেড়েছে।

মেরাদিয়া বাজারে আসা ক্রেতা সাদমান বলেন, সবজির বাজার কমে যাওয়ায় আমরা একটু কিনতে পারছি; কিন্তু মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের দাম এখনও অনেক বেশি। 

তিনি বলেন, মাছের বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না। বাড়তেই আছে। চিংড়িসহ সব মাছের দাম বাড়তি। ইলিশ মাছও ৮০০ টাকার নিচে নেই। যেটি ৮০০ টাকা কেজি সেটি জাটকার চেয়ে একটু বড়।

খলিলুর রহমান নামের আরেক ক্রেতা বলেন, কালে ভদ্রে আমরা মাছ মাংস কিনতে পারি। এছাড়া আমরা সবজির ওপরই নির্ভরশীল। সবজির দাম তো একদিন বাড়ে, একদিন কমে। কিন্তু মাছ মাংসের দাম গত কয়েক মাসে একবারও কমেনি।
 
সাবিনা ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, আমাদের যা উপার্জন তাতে মাছ মাংসের বাজারে যেতে পারি না। এখন ছোট মাছের দামও কেজিতে ৫০০ টাকার ওপরে। তাহলে আমরা কীভাবে কিনবো।

বাজারে দেখা যায়, রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা, ব্রয়লার ১৯০ ও দেশি মুরগি ৬৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

/আইএ/আইএএম/  
সম্পর্কিত
সবজিতে স্বস্তি, চড়া মাছ-মাংস-ডিমের দাম
ডিমের ডজন ১১০-১২৫   
‘একজন উপার্জনক্ষম বড় পরিবারে চাপা কান্না চলছে’
সর্বশেষ খবর
আন্দোলন-উত্তেজনা পেরিয়ে কর্মচঞ্চল সাভার-আশুলিয়া
আন্দোলন-উত্তেজনা পেরিয়ে কর্মচঞ্চল সাভার-আশুলিয়া
এক পথেই সবুজ পাহাড়, বরফ আর মরুভূমি!
এক পথেই সবুজ পাহাড়, বরফ আর মরুভূমি!
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
খুলনা নগরীতে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি খুন চলতি বছরে, কারণ কী
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা জন্ম দিয়েছে আলোচনার
রোনালদোর বিদায়ে মেসির নীরবতা জন্ম দিয়েছে আলোচনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে