‘প্রকৃত মুসলিম গোহত্যা করে না’ মন্তব্যে সমালোচনার মুখে ভারতের পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ আগস্ট ২০২৬, ১৭:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১৭:০৪

ভারতের রামপুরের পুলিশ সুপার (এসপি) অনিল কুমার সিং সিসোদিয়ার একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছিলেন, একজন ‘প্রকৃত মুসলিম’ কখনোই গোহত্যা বা অন্য কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজে জড়াতে পারেন না। তবে সমালোচনার মুখে পরবর্তীতে নিজের মন্তব্যের স্পষ্ট করে তিনি জানান, সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যেই তিনি এই আহ্বান জানিয়েছিলেন এবং তার কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।

গত বৃহস্পতিবার পুলিশ লাইন্সে গোহত্যা প্রতিরোধে গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রামপুরের এসপি সিসোদিয়া এসব কথা বলেন। তিনি জানান, শ্রাবণ মাসে গঞ্জ ও সওয়ার থানা এলাকায় গোহত্যার একাধিক খবর পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে সিসোদিয়া বলেন, ইসলাম অনুযায়ী, যে পশুর জবাই অন্য কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, তার মাংস খাওয়া নিষিদ্ধ। একজন প্রকৃত মুসলিম কখনোই এমন কাজ করতে পারেন না। যারা এসবের সঙ্গে জড়িত, তারা হয় মুসলিম নয়, না হয় চরম ঘৃণ্য মানসিকতার লোক। আর এমন লোকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াটাই আমার কাজ।

এসপি জানান, তিনি রামপুরের বিভিন্ন মসজিদের মুতাওয়াল্লি ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং গোহত্যার কোনও ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করার অনুরোধ জানাবেন। একইসঙ্গে গত এক দশকে গোহত্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত ব্যক্তিদের তথ্য যাচাইয়ে বিশেষ অভিযান চালুর ঘোষণাও দেন তিনি। 

মন্তব্য ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করে এক ব্যাখ্যায় সিসোদিয়া বলেন, গোহত্যা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাব দিতে গিয়েই তিনি ওই মন্তব্যটি করেছিলেন। নিজের বক্তব্যের সপক্ষে ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের বিভিন্ন বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেওবন্দও একাধিকবার জানিয়েছে যে পশুর জবাই অন্য সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করে, তা অনুচিত ও নিষিদ্ধ।

সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখাই তার মূল উদ্দেশ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, আমার একমাত্র লক্ষ্য ছিল পারস্পরিক ভ্রাতৃত্ব, সামাজিক সৌহার্দ্য ও ধর্মীয় প্রীতি বজায় রাখা। কোনও ধর্ম, সম্প্রদায় বা ব্যক্তির অনুভূতিতে আঘাত দেওয়ার মতো কোনও ইচ্ছা আমার ছিল না। তিনি আরও বলেন, আমার বক্তব্য যদি অন্য কোনও অর্থে গ্রহণ করা হয়ে থাকে বা কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তবে আমি নিশ্চিত করে বলছি যে এমনটা আমার উদ্দেশ্য ছিল না।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাবা ভাঙ্গার ২০২৬ ভবিষ্যদ্বাণী: ২টি নাকি সত্যি, বাকি ৩টি কী
গাজা শান্তি চুক্তি বাস্তবায়নে প্রস্তুত হামাস, ইসরায়েলকে চাপে ফেলার আহ্বান
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাবা ভাঙ্গার ২০২৬ ভবিষ্যদ্বাণী: ২টি নাকি সত্যি, বাকি ৩টি কী
বাবা ভাঙ্গার ২০২৬ ভবিষ্যদ্বাণী: ২টি নাকি সত্যি, বাকি ৩টি কী
বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে সিএনজি স্টেশনে
বাড়ছে সরবরাহ, স্বস্তি ফিরছে সিএনজি স্টেশনে
‘আটকে পড়া যাত্রীরা ঘুমিয়েছেন চেয়ারে-মেঝেতে, বিমানের কাউকে পাওয়া যাচ্ছে না’
‘আটকে পড়া যাত্রীরা ঘুমিয়েছেন চেয়ারে-মেঝেতে, বিমানের কাউকে পাওয়া যাচ্ছে না’
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
নাটোরে মন্ত্রীকে ধাক্কা দিলেন এক তরুণ, আটকের পর যা পাওয়া গেলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ