সেপ্টেম্বরে ডেঙ্গু আরও ভয়ংকর হওয়ার আশঙ্কা, ঝুঁকিতে ঢাকা

ছালমা আক্তার সারমিন
০৮ আগস্ট ২০২৬, ২২:২৬আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ২২:২৬

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, আগস্টজুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে। এমনকি সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা সেপ্টেম্বর পর্যন্তও অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৭৩ জন। এ সময়ে মারা গেছেন ৫৯ জন।

আক্রান্তের সংখ্যায় অন্য সব বিভাগকে ছাড়িয়ে গেছে ঢাকা। এ বিভাগে এ পর্যন্ত ৬ হাজার ৮৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৯ জন।

আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। সেখানে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৪০ জনের। চট্টগ্রামে ৩ হাজার ২২৮ জন, খুলনায় ২ হাজার ৪০১ জন, ময়মনসিংহে ৮২১ জন, রাজশাহীতে ৭১৩ জন, রংপুরে ৪২৬ জন এবং সিলেটে ১১১ জন আক্রান্ত হয়েছেন।

মৃত্যুর দিক থেকেও সবচেয়ে এগিয়ে ঢাকা। এ বিভাগে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২৫ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। খুলনায় মারা গেছেন ১০ জন, বরিশালে ৭ জন, ময়মনসিংহে ৬ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

ঢাকায় ঝুঁকি বেশি কেন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বিপুল জনসংখ্যার ঘনত্ব, বছরজুড়ে এডিস মশার প্রজননের সুযোগ এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের দুর্বলতার কারণে রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি বেশি।

রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা থেকে শুরু করে বাড়িঘর ও নির্মাণাধীন ভবন—বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হচ্ছে। ফলে শুধু বর্ষাকালে অভিযান পরিচালনা করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় মশা নিয়ন্ত্রণের পরিবর্তে সারা দেশের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গুর সংক্রমণ এবং মশার ঘনত্ব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যসেবা আরও বিকেন্দ্রীকরণ করা জরুরি বলেও মনে করেন তিনি। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে প্রয়োজনীয় জনবল ও রোগ নির্ণয়ের সুবিধা নিশ্চিত করতে হবে। তার মতে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ডেঙ্গু পরীক্ষার সুযোগ পৌঁছে দেওয়া গেলে রোগ শনাক্ত ও চিকিৎসা কার্যক্রম আরও কার্যকর হবে।

সেপ্টেম্বরে পৌঁছাতে পারে সংক্রমণের সর্বোচ্চ পর্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ডা. কবিরুল বাশার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন।

তিনি বলেন, আগস্টে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগস্টেই যে এ বছরের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তা নিশ্চিত নয়। পরিস্থিতি অনুযায়ী সেপ্টেম্বরে সংক্রমণের ঊর্ধ্বগতি আরও বাড়তে পারে।

এ কারণে আগস্ট ও সেপ্টেম্বর—দুই মাসকেই ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

এই কীটতত্ত্ববিদ আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে। বাড়ি, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

ড্রাম, বালতি বা অন্যান্য পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিত পরিষ্কার করে উল্টে রাখতে হবে। একই সঙ্গে ড্রেন সচল রাখা এবং নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানির বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন। তার মতে, মশা তৈরির পরিবেশ পরিবর্তন করা গেলে এডিসের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

বছরজুড়ে নজরদারির পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল দ্রুত শনাক্ত ও ধ্বংস করা।

যেসব স্থানে পানি জমে মশার বংশবিস্তার হচ্ছে, সেগুলো নিয়মিত নজরদারির আওতায় আনতে হবে। কোনও প্রজননস্থল পুরোপুরি অপসারণ করা সম্ভব না হলে সেখানে দীর্ঘস্থায়ী কার্যকারিতার কীটনাশক বা মশার প্রজনন বন্ধে কার্যকর উপাদান ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু মৌসুমে সাময়িক অভিযান চালিয়ে দীর্ঘমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বছরজুড়ে প্রজননস্থল ধ্বংস, নিয়মিত নজরদারি এবং কেন্দ্রীয়ভাবে সমন্বিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে হবে।

তা না হলে আগামী মাসগুলোতে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

/এম/ 
সম্পর্কিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪৯ জন
চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৫ জন
সর্বশেষ খবর
সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার
সাংবাদিককে মারধর, বিএনপি-ছাত্রদলের ১৪ নেতাকর্মীর নামে থানায় এজাহার
কেন ট্রেনের নিচে জীবন দিলেন পোশাকশ্রমিক দম্পতি?
কেন ট্রেনের নিচে জীবন দিলেন পোশাকশ্রমিক দম্পতি?
গাইবান্ধায় নদীভাঙন রোধে ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী
গাইবান্ধায় নদীভাঙন রোধে ১ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী
কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না
কষ্ট করে জমালেন ২ লাখ টাকা, খেয়ে ফেলেছে উইপোকা, কৃষক দম্পতির কান্না
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া না থাকার কারণ জানালেন জামায়াত আমির
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
বঙ্গোপসাগরে এক জালেই ধরা পড়লো ৪৮ লাখ টাকার ইলিশ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক
জামায়াত আমিরের বাসায় মুক্তিযুদ্ধের ইতিহাস উপস্থাপন নিয়ে বিতর্ক