ইরান হরমুজ খুলে দিলে পারমাণবিক সমঝোতা ছাড়াই ‘জয়’ ঘোষণার পথে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৬, ২২:৩৭আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩৬

ইরান যুদ্ধে ‘জয়’ ঘোষণার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু হলে তেহরানের সঙ্গে পারমাণবিক সমঝোতা ছাড়াই তিনি এই যুদ্ধ সমাপ্তির ঘোষণা দিতে পারেন বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটির প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেয়, তবে ট্রাম্প ইরান যুদ্ধে ‘জয় ঘোষণা করার ভিত্তি তৈরি করছেন’। এমনকি পারমাণবিক চুক্তি ছাড়াই তিনি এই লড়াই থেকে সরে আসতে রাজি, এমন ধারণা জ্যেষ্ঠ সহযোগীদের কাছে ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন তার সব সামরিক লক্ষ্য অর্জন করে ফেলেছে এবং তাদের বর্তমান প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি উন্মুক্ত করা।

প্রতিবেদন অনুযায়ী, গত জুনে ইরানের প্রধান তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার পর তেহরানের পক্ষে পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করা কঠিন হবে বলে শীর্ষ উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন ট্রাম্প।

মার্কিন গোয়েন্দা সংস্থার অলক্ষ্যে ইরান নতুন করে পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার বা বোমা বানানোর চেষ্টা চালাতে পারবে না বলে দাবি করেন ট্রাম্প। তার বিশ্বাস, মার্কিন সামরিক পদক্ষেপের হুমকির কারণেই ইরানকে পারমাণবিক ক্ষমতার দিকে যাওয়া থেকে বিরত রাখা গেছে।

মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যমটিকে আরও জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে দৃশ্যমান কোনও অগ্রগতি না থাকলে এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করা হলে ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতি বহাল রাখতে পারেন এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ তুলে নিতে পারেন।

অথচ এর আগে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, যুদ্ধ শেষের যেকোনও চুক্তিতে ইরান যেন কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করতে না পারে, সে সম্পর্কিত শর্ত অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আর্কটিকের গলে যাওয়া বরফের রহস্যভেদে চীনের ‘সুয়েলং-২’
‘ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে, তবে যুক্তরাষ্ট্র শর্ত না মানলে হরমুজ খুলবে না ইরান’
অর্গানে বাজছে বিশ্বের সবচেয়ে ধীরগতির গান, চলবে ২৬৪০ পর্যন্ত
সর্বশেষ খবর
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক
কবে কাটবে গ্যাস-বিদ্যুতের সংকট, চাকরি হারানোর আতঙ্কে হাজারো শ্রমিক
কবে কাটবে গ্যাস-বিদ্যুতের সংকট, চাকরি হারানোর আতঙ্কে হাজারো শ্রমিক
কেন অস্ট্রেলিয়ায় স্কোরবোর্ডের রান-উইকেটের হিসাবটা উল্টো?
কেন অস্ট্রেলিয়ায় স্কোরবোর্ডের রান-উইকেটের হিসাবটা উল্টো?
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার