কেন অস্ট্রেলিয়ায় স্কোরবোর্ডের রান-উইকেটের হিসাবটা উল্টো?

স্পোর্টস ডেস্ক
১০ আগস্ট ২০২৬, ১০:০০আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১০:০০

ক্রিকেটে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে অভ্যস্ত চোখ সাধারণত যা খোঁজে- প্রথমে রান, তারপর উইকেট। যেমন ২০০ রান, ৪ উইকেট; ২০০-৪। কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে সেই পরিচিত দৃশ্যটাই উল্টে যায়! টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে ৪-২০০। অর্থাৎ তখন দেখা যায় প্রথমে উইকেট, পরে রান।

শুধু স্কোর লেখার ধরনটাই অস্ট্রেলিয়ায় অন্যরকম। এর শিকড় খুঁজতে হলে ফিরে যেতে হবে ১৯ শতকে। আর সেখানে সামনে আসে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার নেড গ্রেগরির নাম। যার প্রভাব আজও অস্ট্রেলিয়ার ক্রিকেটে বর্তমান।

গ্রেগরি পরবর্তীতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের কিউরেটর হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর মাঠে ব্যবহৃত পুরোনো ইংরেজি স্কোরবোর্ডটি তার পছন্দ হয়নি। তার মনে হয়েছিল, সেটি মাঠে থাকা দর্শকদের ম্যাচ সম্পর্কে যথেষ্ট তথ্য দিতে পারছে না। তাই তিনি নিজেই নতুন একটি স্কোরবোর্ডের নকশা করেন।

গ্রেগরির পরিকল্পনার স্কোরবোর্ড ছিল বিশাল এবং আগেরটির তুলনায় অনেক বেশি তথ্যসমৃদ্ধ। সেখানে ম্যাচের বিভিন্ন তথ্য দেখানোর ব্যবস্থা রাখা হয়। এত বড় ও জটিল স্কোরবোর্ড পরিচালনা করতে অন্তত দুজন অপারেটরের প্রয়োজন হতো। তবে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল ম্যাচের মোট স্কোর প্রদর্শনের ক্ষেত্রে।

গ্রেগরি রান সংখ্যার আগে উইকেটের সংখ্যা দেখানোর পদ্ধতি চালু করেন। অর্থাৎ চার উইকেট হারিয়ে ২০০ রান হলে স্কোর দাঁড়াতো ৪-২০০।

নতুন এই স্কোরবোর্ড ব্যাপক সফলতা পায়। এরপর অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেট মাঠগুলোও ধীরে ধীরে একই পদ্ধতি অনুসরণ করতে শুরু করে।

মাঠেও দেখা যায় একই দৃশ্য। উইকেট আগে, রান পরে- এই পদ্ধতিই অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতির অংশ হয়ে যায়। স্টেডিয়াম থেকে টেলিভিশন সম্প্রচার- সবখানেই টিকে থাকে সেই ঐতিহ্য। তাই আজও অস্ট্রেলিয়ার ক্রিকেটে ৪-২০০ মানে ২০০ রান, ৪ উইকেট।

আরেকটি চমকপ্রদ তথ্য হচ্ছে নেড গ্রেগরির অবদান শুধু স্কোরবোর্ডে সীমাবদ্ধ নয়। তার নাম জড়িয়ে আছে টেস্ট ক্রিকেটের একেবারে শুরুর ইতিহাসের সঙ্গে।

অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটারদের একজন ছিলেন গ্রেগরি। ১৮৭৭ সালের মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত সেই ম্যাচটিই ছিল ইতিহাসের প্রথম টেস্ট। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু ব্যাট হাতে গ্রেগরির শুরুটা মোটেও সুখকর ছিল না। কোনও রান না করেই তিনি আউট হয়ে যান। আর তাতেই তৈরি হয় আরও একটি ইতিহাস। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ডাক মেরে আউট হওয়া প্রথম ব্যাটারও নেড গ্রেগরি।

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সরাসরি বিশ্বকাপ: আর এক জয় দূরে আফগানিস্তান
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশের সামনে কত কঠিন সমীকরণ?
ব্রেট লির মতে, ‘শচীন সেরা ব্যাটার, কিন্তু সর্বকালের সেরা ক্রিকেটার ক্যালিস’
সর্বশেষ খবর
২.২ শতাংশ প্রতিষ্ঠানে শতভাগ পাস
২.২ শতাংশ প্রতিষ্ঠানে শতভাগ পাস
পাসের হারে এগিয়ে মেয়েরা
পাসের হারে এগিয়ে মেয়েরা
২০০ দিন শুটিং, দুই সংস্করণ—‘টক্সিক’ নিয়ে মুখ খুললেন যশ
২০০ দিন শুটিং, দুই সংস্করণ—‘টক্সিক’ নিয়ে মুখ খুললেন যশ
পরীক্ষার্থী কমলেও ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার
পরীক্ষার্থী কমলেও ফেলের সংখ্যা বেড়েছে প্রায় ৯০ হাজার
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার
কেরালার নাম বদলে দিচ্ছে মোদি সরকার