সাধারণ বোর্ডের ৯টির মধ্যে চারটিতেই পাসের হার ৬০ শতাংশের নিচে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৬, ১৪:৪৯ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৭:৪৮

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চারটিতে পাসের হার ৬০ শতাংশের নিচে রয়েছে। সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে, ৫৭ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে, ৭১ দশমিক ৬৩ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে নিচের দিক থেকে ময়মনসিংহের পরেই আছে দিনাজপুর বোর্ড, যেখানে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। সিলেট বোর্ডে ৫৮ দশমিক ৩৩ শতাংশ এবং চট্টগ্রাম বোর্ডে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ এই চার বোর্ডে পাসের হার ৬০ শতাংশের নিচে।

অন্যদিকে বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। ফলে এ বোর্ড ৬০ শতাংশের সামান্য ওপরে রয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ এবং রাজশাহী বোর্ডে ৬৩ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের মধ্যেও বড় ব্যবধান রয়েছে। ঢাকা বোর্ডের ৭১ দশমিক ৬৩ শতাংশের বিপরীতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। দুই বোর্ডের ব্যবধান ১৪ দশমিক ২৪ শতাংশ।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

সামগ্রিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ফলে সার্বিক পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

/এসএমএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
নকল ছাপার কবলে অনুমোদিত পাঠ্যবই, রাজস্ব হারাচ্ছে সরকার
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
সর্বশেষ খবর
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
ভালো খেলেও সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বাংলাদেশ
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
‘২ কোটি দেন, সব সই করে দেবো’, লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
তৃণমূলের নাম-প্রতীক বিরোধ ৪ মাসে নিষ্পত্তির নির্দেশ
মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
মাইক্রোবাসে তুলে নেওয়া হয় ছাত্রদল নেতাকে, পরে হাত-পা বাঁধা লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!