ইরানি হামলার হুমকি: এয়ার ফোর্স ওয়ানে নয়, ছোট বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
১১ আগস্ট ২০২৬, ০৯:৫৪আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৪

ইরানের হত্যাচেষ্টার হুমকির কারণে গত মাসে তুরস্ক থেকে গোপনে অন্য একটি ছোট বিমানে যুক্তরাজ্যে উড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনটি অনুযায়ী, ৮ জুলাই আঙ্কারা থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন ট্রাম্প। পরে তিনি বিমানটির সঙ্গে যুক্ত একটি ক্যাটারিং কনটেইনারে চলে যান। ওই কনটেইনারের মাধ্যমে তাকে ছোট আকারের একটি সি-৩২এ বিমানে নেওয়া হয়। পরে ওই বিমানেই ট্রাম্পকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় গণমাধ্যম এবং কয়েকজন কর্মকর্তাকে বিশ্বাস করানো হয়েছিল যে ট্রাম্প বড় বিমানটিতেই রয়েছেন।

ইরানের হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে তুরস্ক ছাড়েননি; এর আগে মার্কিন গণমাধ্যমগুলোও এমন খবর প্রকাশ করেছিল। তুরস্কে যাওয়ার সময় ট্রাম্প ওই নতুন বিমানটিই ব্যবহার করেছিলেন।

ন্যাটো সম্মেলনে অংশ নিতে আঙ্কারায় থাকা ট্রাম্প তখন বলেছিলেন, তিনি পুরোনো বোয়িং ৭৪৭ বিমানে যুক্তরাজ্যে যাবেন। কারণ, সেখানে একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সদস্যরা নতুন বিমানটি ঘুরে দেখার সুযোগ পাবেন।

তবে নিউইয়র্ক টাইমসসহ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, ইরানের মিত্র বাহিনীর হুমকির কারণেই বিমান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন নিয়ে এএফপি জানতে চাইলে হোয়াইট হাউস নতুন বিমানটির নিরাপত্তার পক্ষে অবস্থান নেয়। হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিউং এক বিবৃতিতে বলেন, নতুন এয়ার ফোর্স ওয়ান একটি অত্যাধুনিক বিমান। প্রেসিডেন্ট ও তার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এতে উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সম্প্রতি যেমন বলেছেন, আমেরিকার অনেক শত্রু রয়েছে, যারা তার ওপর নজর রাখছে। এসব হুমকি মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা আমরা ব্যবহার করি।

গত মাসে নতুন বিমানটির নিরাপত্তা নিয়ে প্রথমবার প্রশ্ন ওঠার সময়ও হোয়াইট হাউস একই বিবৃতি দিয়েছিল।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ট্রাম্প বিমানে ওঠার কয়েক মিনিট পর পুরোনো এয়ার ফোর্স ওয়ান থেকে একটি ক্যাটারিং ট্রাক নিচে নামানো হচ্ছে। পরে ওই গাড়িটিকে দূরে থাকা ছোট সি-৩২এ বিমানের দিকে যেতে দেখা যায়।

দুটি বিমানই যুক্তরাজ্যে অবতরণের পর ট্রাম্পকে বড় বিমানটি থেকে নামতে দেখা যায়। এরপর তিনি নতুন করে সাজানো এয়ার ফোর্স ওয়ান বিমানের দিকে এগিয়ে যান। তবে ছোট সি-৩২এ থেকে কীভাবে তিনি আবার বড় বিমানে ফিরে গিয়েছিলেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

/এএস/ 
সম্পর্কিত
১৫ আগস্ট আবার আন্দোলনে নামছে ককরোচ পার্টি, এবার দাবি কী?
ট্রাম্পের ইরান যুদ্ধ ‘অবৈধ’, নেতৃত্ব ‘সম্পূর্ণ ব্যর্থ’: মার্কিন সিনেটর
ইরানি বাহিনীতে শীর্ষ কমান্ডার পদে যাদের নিয়োগ দিলেন মোজতবা খামেনি
সর্বশেষ খবর
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
ছবি থাকলেই স্পর্শ ছাড়া গ্রেফতার: শাহজালালে এআই প্রযুক্তির ডিজিটাল নজরদারি 
বিশ্রামেও কমে না, বরং বাড়ে কোমরের ব্যথা! কোন রোগের লক্ষণ হতে পারে
বিশ্রামেও কমে না, বরং বাড়ে কোমরের ব্যথা! কোন রোগের লক্ষণ হতে পারে
মুরগির বিষ্ঠার ভাগাভাগি ও আমাদের মহান রাজনীতি 
মুরগির বিষ্ঠার ভাগাভাগি ও আমাদের মহান রাজনীতি 
সর্বাধিক পঠিত
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
‘ওসি কোথায়?’ প্রশ্নের পর থানাতেই সিআইডি ইন্সপেক্টরকে থাপ্পড়, কৃষকদল নেতা আটক
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো