ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৩:০৪ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:০৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে এ যানজটে আটকা পড়েছেন দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

সকাল সাড়ে ৭টার দিকে দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ে। এতে মহাসড়কের কুমিল্লামুখী লেনে যান চলাচল বাধাগ্রস্ত হয়। পরে যানবাহনের চাপ বাড়তে থাকলে যানজট গজারিয়া অংশের প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সেতুর ঢালে কাভার্ড ভ্যানটি বিকল হয়ে পড়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। একপর্যায়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। মহাসড়কের বিভিন্ন অংশে গাড়ি থেমে থেমে চলছে, কোথাও কোথাও গতি কমে এসেছে।

যানজটে আটকে পড়া বাসযাত্রী শাহাবুদ্দিন বলেন, তিনি ঢাকায় চাকরি করেন। সরকারি ছুটির দিনে গ্রামের বাড়িতে বিভিন্ন কাজে যেতে হয়। পাশাপাশি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও অংশ নিতে হয়। কাজ শেষে আবার কর্মস্থলে ফিরতে হয়। কিন্তু মহাসড়কের যানজটের কারণে প্রতিবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধান কবে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ট্রাকচালক সিরাজুল ইসলাম পিন্টু জানান, জামালদী এলাকা থেকে যানজটে আটকা পড়েছেন তিনি। ভাটেরচর বাসস্ট্যান্ডে পৌঁছাতে তার দেড় ঘণ্টা সময় লেগেছে।

আরেক ট্রাকচালক শাকিল মিয়া বলেন, জালামদি এলাকা থেকে যানজটে পড়েছেন তিনি। আনারপুরা বাসস্ট্যান্ডে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা লেগেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দাউদকান্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর ঢালে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। গাড়িটি সরিয়ে নেওয়ার কাজ চলছে। এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানজটের কারণে দীর্ঘদিন ধরেই যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বিকল যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

/আরএইচ/
সম্পর্কিত
বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
উড়াল সড়কে একসঙ্গে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী ও সন্তান
সর্বশেষ খবর
‘ঢাকার চারপাশের নদীগুলোকে পর্যটনের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে’
‘ঢাকার চারপাশের নদীগুলোকে পর্যটনের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে’
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’
পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা