জাদুঘরে ফেলানি হত্যার দৃশ্য না থাকা নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ আগস্ট ২০২৬, ১৩:২৫ আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৪:২৫

জাদুঘরে ফেলানি হত্যার দৃশ্য না থাকা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “একটি জাদুঘরে কী কী প্রদর্শিত হবে, তা নিয়ে বিতর্ক থাকবেই। কারণ প্রত্যেকের দেখার দৃষ্টিভঙ্গি আলাদা।”  

জাদুঘরের প্রদর্শনীতে আগে থাকা ফেলানি হত্যাকাণ্ড বা ভারতীয় আধিপত্যবিরোধী কিছু দৃশ্য বর্তমানে দেখা যাচ্ছে না— এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার (১১ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

তিনি বলেন, “সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দীর্ঘদিনের একটি বাস্তবতা। এটি শুধু একটি নির্দিষ্ট সরকারের সময়ের ঘটনা নয়। এখনও সীমান্ত হত্যার ঘটনা ঘটছে।”  

তার ভাষায়, “জাদুঘরের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসনামলে কীভাবে একটি ‘মাফিয়া তন্ত্র’ তৈরি হয়েছিল, তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামো তুলে ধরা।”  

তিনি বলেন, “নিচতলায় সেই কাঠামো তৈরির প্রক্রিয়া তুলে ধরার চেষ্টা হয়েছে। আর ওপরের অংশে দেখানো হয়েছে কীভাবে শেখ হাসিনার সরকারকে রাজনৈতিকভাবে পরাজিত ও ক্ষমতাচ্যুত করা হয়েছে।” তিনি স্বীকার করেন, প্রদর্শনীর কিছু অংশে পরিবর্তন এসেছে। 

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
বন্দর থেকে জ্বালানির দাম, সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
সর্বশেষ খবর
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
ডিগ্রি ছাড়াই গুগলে চাকরির সুযোগ, বেতন ১১ কোটি টাকা পর্যন্ত
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
চাঁদাবাজ-দখলদারদের বিএনপিতে জায়গা নেই: চিফ হুইপ
রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
রিয়াদ বিমানবন্দরে ফের হুথিদের হামলা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও