গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারতে পলাতক, ফেরার পথে সীমান্তে যুবক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৫

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশ নেওয়া ও বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে দেশে ফেরার পথে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক প্রান্ত তালুকদার (২০) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৪ এস-সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে প্রান্ত তালুকদারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত তালুকদার স্বীকার করেছেন, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনটির মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত ছিলেন। পরে ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। সেখানে হাকিমপুর এলাকার একটি গ্রামে আত্মগোপনে ছিলেন। শনিবার দেশে ফেরার চেষ্টা করলে বিজিবির হাতে আটক হন তিনি।

পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

কলারোয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, রাতে বিজিবির এক নায়েক সুবেদার বাদী হয়ে প্রান্ত তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
গ্রামীণ ব্যাংকে হামলার মামলায় তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিও আসামি
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
অটোরিকশার চার্জিং পয়েন্ট থেকে আগুন, দিল্লিতে প্রাণ গেলো ৪ জনের
সর্বশেষ খবর
আর্জেন্টাইন কোচের অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য
আর্জেন্টাইন কোচের অধীনেও বদলাচ্ছে না ইউনাইটেডের ভাগ্য
আওয়ামী লীগের অবরোধ-৩০টি মোটরসাইকেলে আগুন: ২ ঘণ্টা পর পদ্মা সেতুতে যান চলাচল শুরু
আওয়ামী লীগের অবরোধ-৩০টি মোটরসাইকেলে আগুন: ২ ঘণ্টা পর পদ্মা সেতুতে যান চলাচল শুরু
শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং: নির্যাতনের সংস্কৃতি আর কত দিন?
শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং: নির্যাতনের সংস্কৃতি আর কত দিন?
গ্রামীণ ব্যাংকে হামলার মামলায় তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিও আসামি
গ্রামীণ ব্যাংকে হামলার মামলায় তিন বছর আগে মারা যাওয়া ব্যক্তিও আসামি
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা