নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৬, ২০:১৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ২০:১৬

নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করবো, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমান বলেন, প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই।

তিনি আরও বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে আওয়ামী লীগ দেশে অবস্থানরত দলটির নন-পলাতক নেতাকর্মীদের বিপদে ফেলছেন। তারা আগুন-সন্ত্রাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজছে এবং গ্রেফতার করা হবে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার কোনও সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান
রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময়
স্মরণসভায় বক্তারা মুক্ত সাংবাদিকতায় অনুকরণীয় ছিলেন তৌফিক ইমরোজ খালিদী
সর্বশেষ খবর
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
ইরানি হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে মার্কিন কর্মকর্তাদের অবস্থান: যা জানা গেলো
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
নাশকতা ঠেকাতে বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
পদ্মা সেতু এলাকায় যাত্রীর মোবাইল-অ্যাম্বুলেন্স চেক করছেন বিএনপির নেতাকর্মীরা, নেতৃত্বে দুই এমপি
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
এইচএসসিতে পাস ১০ শতাংশের কম, ২২ কলেজের অধ্যক্ষদের তলব
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা