অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো অনুষ্ঠান 

স্পোর্টস ডেস্ক 
১২ আগস্ট ২০২৬, ০৯:০৮আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:০৮

মাঠে ছয়টি বিশ্বকাপ, পাঁচটি ব্যালন ডি’অর। কিন্তু ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ম্যাচ’টি খেলা হলো মাঠের বাইরে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) পর্তুগালের কাসকাইসে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন এই পর্তুগিজ ফুটবল কিংবদন্তি।

লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে আটলান্টিক উপকূলের ছোট্ট শহর কাসকাইসে অনুষ্ঠিত হয় এই বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন কেবল তাদের পাঁচ সন্তান। 

ইনস্টাগ্রামে একটি ছবি, সারা বিশ্বে ঝড়

রোনালদো ইনস্টাগ্রামে দুজনের হাতে বিয়ের আংটির একটি ছবি পোস্ট করেছেন, ক্যাপশনে লিখেছেন শুধু ‘C(ভালবাসার চিহ্ন)G’। এই একটি পোস্টই যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো সংবাদটা। 

অনুষ্ঠানটি বর্ণনা করা হয়েছে ‘ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্ত’ হিসেবে। 

দশ বছরের পথ পেরিয়ে বিয়ের পিঁড়িতে

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচ্চি স্টোরে প্রথম দেখা হয়েছিল রোনালদো ও জর্জিনার, সেখানে কাজ করতেন জর্জিনা। তারপর থেকে দশ বছরের পথ একসঙ্গে হেঁটেছেন দুজন। ২০২৫ সালের আগস্টে প্রায় ৩৫ ক্যারেটের হীরার আংটি দিয়ে প্রস্তাব করেছিলেন রোনালদো, যার মূল্য আনুমানিক ৫০ লাখ মার্কিন ডলার।

প্রস্তাবের গল্পটাও ছিল রোনালদোর মতোই স্বতঃস্ফূর্ত। পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, রাত একটার সময় মেয়েরা ঘুম থেকে উঠে বলেছিল, “বাবা, মাকে আংটি দাও।” রোনালদো সেই মুহূর্তকেই বেছে নিয়েছিলেন। 

বিয়ের আগে একটু নাটক

মিডিয়া ও ভক্তরা আগে ভুল করে মাদেইরার আরেকটি দম্পতির বিয়েতে ভিড় করেছিলেন। মনে করেছিলেন সেটাই রোনালদোর বিয়ে। কিন্তু রোনালদো-জর্জিনা সেই ফাঁদ এড়িয়ে সম্পূর্ণ গোপনে কাসকাইসে সেরে ফেললেন সব আনুষ্ঠানিকতা। 

পরিবার নিয়ে নতুন অধ্যায়

এই দম্পতির পাঁচ সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র (১৬), যমজ ইভা মারিয়া ও মাতেও (৯), আলানা মার্তিনা (৮) এবং বেলা এসমার (৪) উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামলেন, পর্তুগালের জার্সিকে বিদায় জানালেন আর এরপরই নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন রোনালদো। 

/এসটি/ 
সম্পর্কিত
পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাবে এবার বাংলাদেশের শমিত সোম 
জর্ডানে বিতর্কিত গোলে কপাল পুড়লো বাংলাদেশ পুলিশের
অস্ট্রেলিয়ার জার্সি ছেড়ে এবার রোনালদোর দেশ পর্তুগালের নেতৃত্বে হেনরিকস!
সর্বশেষ খবর
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
রেললাইনে লাল কাপড়, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল আবেদন
সরোয়ার আলমগীরের বিরুদ্ধে জামায়াত প্রার্থীর আপিল আবেদন
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ