ট্রাম্পের গাজা পরিকল্পনা যে কারণে প্রত্যাখ্যান করতে চান নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক 
১২ আগস্ট ২০২৬, ১০:১২ আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১৩:১৭

নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক ভবিষ্যৎ ও আসন্ন নির্বাচন রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে উপেক্ষা বা প্রত্যাখ্যান করতেও প্রস্তুত রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদিতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং ইসরায়েলে মার্কিন দূতাবাসের সাবেক চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল র‍্যাটনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

মাইকেল র‍্যাটনি আল জাজিরাকে বলেন, আমি মনে করি তিনি হিসাব কষে দেখেছেন যে, প্রকাশ্যে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা এবং এর ফলে ট্রাম্পের কাছ থেকে যে ধরনের প্রতিক্রিয়াই আসুক না কেন, তা সহ্য করাটাই তার জন্য বেশি লাভজনক।

নেতানিয়াহুর সিদ্ধান্তের মূল কারণ ব্যাখ্যা করে র‍্যাটনি আরও বলেন, এটি প্রথম এবং প্রধানত আগামী কয়েক মাসে নেতানিয়াহুর নির্বাচনের সম্ভাবনার বিষয়।

সাবেক এই মার্কিন কূটনীতিক জানান, ট্রাম্পের সাথে নেতানিয়াহুর ব্যক্তিগত যোগাযোগের বাস্তব সত্য কিংবা ট্রাম্পের প্রস্তাবের কিছু অংশের সাথে তার গোপন সম্মতি দেওয়ার বিষয়গুলো এখানে গৌণ। নিজ দেশের ভোটারদের কাছে তিনি প্রকাশ্যে কী বলছেন, সেটাই নেতানিয়াহুর কাছে প্রধান বিষয়।

/এএস/ 
সম্পর্কিত
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
সর্বশেষ খবর
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
বাড়িতে আগুন-বিস্ফোরণের মামলার এজাহারে যা উল্লেখ করলেন এমপি নুসরাত
২০২৭ সালে ভ্রমণ দুনিয়ায় যে সাত প্রবণতা প্রভাব ফেলবে
২০২৭ সালে ভ্রমণ দুনিয়ায় যে সাত প্রবণতা প্রভাব ফেলবে
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে বিশেষ স্মারকগ্রন্থ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল