পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?

আন্তর্জাতিক ডেস্ক 
১২ আগস্ট ২০২৬, ১১:৩২আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১১:৩৩

বিশ্বের লাখো মানুষ আজ পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে চাঁদ সূর্যের সামনে চলে আসার সঙ্গে সঙ্গে রাতের আলো ধীরে ধীরে কমতে শুরু করবে। চাঁদের ছায়া আর্কটিক অঞ্চল থেকে ইউরোপের দিকে পৃথিবীর পৃষ্ঠ অতিক্রম করবে। ফলে কোথায় অবস্থান করছেন, তার ওপর সূর্যগ্রহণ দেখার সময় ভিন্ন হবে।

কখন শুরু হবে সূর্যগ্রহণ?

বাংলাদেশ সময় অনুযায়ী সূর্যগ্রহণের সময়সূচি-

  • রাত ৯:৩৪: পৃথিবীর প্রথম স্থানে আংশিক সূর্যগ্রহণ শুরু
  • রাত ১০:৫৮: পৃথিবীর প্রথম স্থানে পূর্ণ সূর্যগ্রহণ শুরু
  • রাত ১১:৪৬: গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে; পূর্ণগ্রহণ থাকবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড
  • রাত ১১:৪৮: আইসল্যান্ডের রেইকিয়াভিকে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে
  • পরদিন রাত ১২:২৭: স্পেনে পূর্ণগ্রহণ শুরু
  • পরদিন রাত ১২:৩৪: বিশ্বজুড়ে পূর্ণগ্রহণের পর্যায় শেষ
  • পরদিন রাত ১:৫৮: পৃথিবীর সর্বশেষ স্থানে আংশিক সূর্যগ্রহণ শেষ

কোন কোন দেশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ

বাংলাদেশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ, এমনকি না আংশিক গ্রহণও দেখা যাবে না। বাংলাদেশের আকাশে এ সময় স্বাভাবিক আকাশই থাকবে। এই পূর্ণ সূর্যগ্রহণের মূল পথ যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশের ওপর দিয়ে। ইউরোপের অন্য অনেক জায়গায় আংশিক গ্রহণ দেখা যাবে।

পশ্চিম ইউরোপের বড় অংশ, উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু এলাকা, কানাডার অধিকাংশ অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

আবহাওয়া অনুকূলে থাকলে বিশ্বজুড়ে প্রায় ৯৮ কোটি মানুষ, অর্থাৎ প্রতি আটজনের একজনের কাছাকাছি, সূর্যের অন্তত কিছু অংশ চাঁদের আড়ালে চলে যেতে দেখতে পারেন।

কতক্ষণ থাকবে পূর্ণগ্রহণ?

গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সময় পূর্ণগ্রহণ থাকবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে নির্দিষ্ট অবস্থানের ওপর এর স্থায়িত্ব কমবেশি হবে।

সূর্যগ্রহণ কীভাবে হয়?

চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সাময়িকভাবে সূর্যের কিছু অংশ বা পুরো আলো ঢেকে দিলে সূর্যগ্রহণ হয়। পূর্ণ সূর্যগ্রহণের পথে থাকা মানুষদের জন্য চাঁদ পুরো সূর্যকে ঢেকে দেয়। এতে অল্প সময়ের জন্য আকাশ অন্ধকার হয়ে যায় এবং সূর্যের বাইরের বায়ুমণ্ডল, যাকে করোনা বলা হয়, দৃশ্যমান হয়।

অনলাইনে কীভাবে দেখবেন?

বুধবার বাংলাদেশ সময় রাত ১১:১৫ মিনিট থেকে নাসা সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে।

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ কবে?

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ হবে আগামী বছরের ২ আগস্ট। এটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের ওপর দিয়ে অতিক্রম করবে। 

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
প্রাপ্তবয়স্করা সম্পূর্ণ স্বাধীন, সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের আদালত
ডেটিং অ্যাপে পরিচয়, অতঃপর খুন: ১০০ মাইল দূরে থেকেও প্রেমিকার যাবজ্জীবন সাজা
পাইলটের চোখ লাল ও দেখে মাতাল মনে হচ্ছিল, এরপর মাঝ আকাশে যা ঘটলো
সর্বশেষ খবর
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা
আবাসিক এলাকার এক ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীকে হত্যা
আবাসিক এলাকার এক ফ্ল্যাটে স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীকে হত্যা
প্রাপ্তবয়স্করা সম্পূর্ণ স্বাধীন, সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের আদালত
প্রাপ্তবয়স্করা সম্পূর্ণ স্বাধীন, সন্তান মা-বাবার সম্পত্তি নয়: ভারতের আদালত
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত খায়রুল বাসার যা জানালেন
সর্বাধিক পঠিত
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে একটি ভবন ঘিরে রেখেছে এসএসইউ, যা জানালো পুলিশ
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো