হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি লেভিট

আন্তর্জাতিক ডেস্ক 
১৩ আগস্ট ২০২৬, ০৯:২০ আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৯:২০

মাসের শেষে হোয়াইট হাউস ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার এই প্রশাসনের পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা লেভিট এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি। ট্রাম্পের প্রথম মেয়াদেও প্রেস সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের অন্যতম দৃশ্যমান সমর্থক ছিলেন লেভিট। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়ে ট্রাম্প তাকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেন, মাসের শেষে লেভিট তার দায়িত্ব ছাড়বেন, যাতে তিনি তার ছোট সন্তান ও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারেন। এ সিদ্ধান্ত তিনি পুরোপুরি বোঝেন ও সম্মান করেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আরও বলেন, ইতিহাসকে চ্যালেঞ্জ জানিয়ে আগামী মধ্যবর্তী নির্বাচনে বড় জয় নিশ্চিত করার লক্ষ্যে লেভিট এখন থেকে তার অন্যতম শীর্ষ বাইরে থেকে দেওয়া উপদেষ্টা বা আউটসাইড এডভাইজর এবং রিপাবলিকান পার্টির ভেতরে এক প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে কাজ চালিয়ে যাবেন।

/এএস/ 
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি