হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন, নুহাশ পল্লীতে পাঠক-ভক্তদের মিলনমেলা

গাজীপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৬, ১৩:২৯ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:২৯

জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে তার নিজের হাতে গড়া গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিটে লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আয়োজন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৮টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে লেখকের ভক্ত, কবি, সাহিত্যিক ও নাট্যাঙ্গনের মানুষেরাও সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করেন বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখককে।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, জন্মদিনের আয়োজনের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এক হাজার মোমবাতি প্রজ্বালন করা হয়। তবে অসুস্থতার কারণে এবার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি হুমায়ূন আহমেদের দুই ছেলে নিনিত ও নিষাদ। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। উপন্যাস, নাটক ও চলচ্চিত্রে অনন্য সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা সাহিত্য ও বিনোদনজগতে বিশেষ জায়গা করে নেন। তার জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীতে প্রতিবছরের মতো এবারও নানা আয়োজন রাখা হয়েছে।

কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় ১০ মাস চিকিৎসাধীন থাকার পর ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান হুমায়ূন আহমেদ।

/আরএইচ/
সম্পর্কিত
জামালপুরে নানা আয়োজনে হুমায়ূন উৎসব পালিত
মেয়ের জন্য কেক কিনতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সৌদিপ্রবাসী
জন্মদিনে জেমস: জীবনকে জটিলভাবে ভাবার দরকার নেই
সর্বশেষ খবর
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
শেষ মুহূর্তে বাতিল হংকংয়ের মেগা ফ্যানস এক্সপো, বিমানবন্দরে আটকের অভিযোগ জাপানি তারকাদের
বাংলাদেশকে ভাবনায় নিয়ে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান, কেন?
বাংলাদেশকে ভাবনায় নিয়ে আবারও ভারতের মুখোমুখি হতে চায় পাকিস্তান, কেন?
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে ভর্তি ১৬৮
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে ভর্তি ১৬৮
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা