রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২৬, ১৩:১২আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৫:৪৫

রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে তাকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।  

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। 

তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দুপুর ১টার নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

প্রধান বিরোধী দল জামায়াতের জোট থেকে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়া হলেও সংখ্যাগরিষ্ঠ আসন থাকায় বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের ধারণা।

উল্লেখ্য, সচিবালয়ে প্রথমবারের মতো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বহুবছর পর যোগ্য একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী  
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর
তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু আগামী বছর
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
ফুল স্কলারশিপ পেয়েও বিদেশযাত্রায় অনিশ্চয়তা, নাজমুলের পাশে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য