বিএনপিতে কখন কোন পদে ছিলেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ১৫:২৬আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

নব্বইয়ের দশকের গোড়ার দিকে বিএনপিতে যোগ দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর দলটিতে কেটে গেছে দীর্ঘ তিন যুগেরও বেশি সময়। এ সময়ে দলের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১৫ বছর দলটির মহাসচিব দায়িত্ব সামলেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে। সব ঠিক থাকলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন এই বর্ষীয়ান নেতা। মাঝে দলটিতে তিনি কোন সময়ে কোন পদে ছিলেন সেটি দেখা নেওয়া যাক।

সরকারি চাকরি থেকে ১৯৮৬ সালে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৮৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র নির্বাচিত হন। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে তাকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়।

২০০৯ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত ৫ম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুলকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। ২০১১ সালের ১৬ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে ঘোষণা করেন দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।
 
ভারপ্রাপ্ত হিসেবে পাঁচ বেশি সময় দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৩০ মার্চ দলের ষষ্ঠ কাউন্সিলে তিনি পূর্ণ মহাসচিব নির্বাচিত হন। এরপর ১০ বছর দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত ও পূর্ণ মহাসচিব হিসেবে তিনি মোট ১৫ বছর এই পদে ছিলেন। তার এই পুরো সময়ে বিএনপিকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। যার অন্যতম ভূমিকায় ছিলেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসও/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
গণভোটের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সম্পর্ক নেই: গয়েশ্বর
বহু বছর পর যোগ্য একজন রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল
সর্বশেষ খবর
ইনফান্তিনোর পাশে কাতার-মরক্কোসহ ৬ আরব দেশ
ইনফান্তিনোর পাশে কাতার-মরক্কোসহ ৬ আরব দেশ
দেশের প্রতিটি জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’, থাকছে কী কী সুবিধা
দেশের প্রতিটি জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’, থাকছে কী কী সুবিধা
বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের দুর্নীতি ও দলীয়করণ দায়ী: গোলাম পরওয়ার
বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের দুর্নীতি ও দলীয়করণ দায়ী: গোলাম পরওয়ার
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে কারাগারে সেই জগলুল পাশা
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: রিমান্ড শেষে কারাগারে সেই জগলুল পাশা
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের