অলি আহমদের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যা বললেন নাসীরুদ্দীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৬, ১৪:০৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৪:০৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করছে বিএনপি।’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিএনপির লোক ছিলেন, পরে তাকে নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই ভবনে অবস্থান করছেন। ফলে বিএনপি এটিকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ে এবং নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়াই করে যাচ্ছে ১১ দল। সংসদেও তারা জোরালো ও যুক্তিসঙ্গত ভূমিকা পালন করছে। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন এসেছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতেই ১১ দলীয় জোট ও বিরোধী দল এই নির্বাচনে প্রার্থী দিয়েছে।’

প্রার্থীর মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘১১ দলীয় জোটের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র আমরা জমা দিয়েছি এবং প্রাপ্তি চিঠিও পেয়েছি। মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।’

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিলো বিএনপি
পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কী ছিলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের প্রস্তাবক ও সমর্থক কারা?
সর্বশেষ খবর
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামার-২০২৬ সেমিস্টারের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
ক্ষুব্ধ অস্ট্রেলিয়ান দর্শক স্মিথকে বললেন, ‘তুমি খেলার চেয়ে বড় নও’
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য