আফতাবনগরে পুলিশের সঙ্গে ‘গোলাগুলি’, ডাকাত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ আগস্ট ২০২৬, ০০:২৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০০:২৫

রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘গোলাগুলির’ ঘটনায় মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, সে ডাকাত দলের সদস্য। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডিবির উপস্থিতি টের পেয়ে পাভেল পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষা ও জানমালের নিরাপত্তার জন্য ডিবি সদস্যরা পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়েন। এতে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

পরে তাকে আটক করে তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আহত পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় বাড্ডা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, আনন্দে ভাসছে ঠাকুরগাঁও
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, আনন্দে ভাসছে ঠাকুরগাঁও
জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘ভুয়া ফটোকার্ড’ প্রচারের অভিযোগ রাশেদ খাঁনের
জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘ভুয়া ফটোকার্ড’ প্রচারের অভিযোগ রাশেদ খাঁনের
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত