মধ্যপ্রাচ্যের পথে মার্কিন বিমানবাহী রণতরি জর্জ ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ১৩:৪৫ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৩:৪৫

মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনে মানসিক স্বাস্থ্য ও সরবরাহসংক্রান্ত সমস্যার খবর সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন নৌবাহিনীর বিবৃতি ও এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপি জানায়, ইরানের সঙ্গে যুদ্ধের সময় বিমানবাহী রণতরিগুলোকে দীর্ঘ সময় মোতায়েন রাখায় বাড়ি থেকে দীর্ঘদিন দূরে থাকা সেনাসদস্যদের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে জাহাজ ও এর সরঞ্জামের ওপরও বাড়তি চাপ তৈরি হচ্ছে।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে ভিয়েতনামের দা নাং বন্দর ছেড়েছে। এরপর একটি ক্রুজার ও একটি ডেস্ট্রয়ারের সঙ্গে রণতরিটিকে সিঙ্গাপুর প্রণালি অতিক্রম করতে দেখা গেছে।

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ইউএসএস জর্জ ওয়াশিংটন বর্তমানে মালাক্কা প্রণালিতে রয়েছে। এই প্রণালি প্রশান্ত ও ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ ওয়াশিংটনের এই যাত্রার ফলে অনির্দিষ্ট সময়ের জন্য প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় কোনও মার্কিন বিমানবাহী রণতরি থাকবে না। 

সূত্র: এপি

/এএস/ 
সম্পর্কিত
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি