জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলগুলোকে ৬ মাসের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৬, ১৯:৪৪ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১৯:৪৪

জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে ছয় মাসের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোনও রাজনৈতিক দলের পরিকল্পনা যদি ছয় মাসের মধ্যে জ্বালানি সমস্যার সমাধান করতে পারে, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র-অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আরেক নেতাকে দেখলাম, তার এলাকার মানুষ তাকে নাকি ধরে গ্যাসের জন্য। আমরা তো অস্বীকার করছি না যে গ্যাসের সমস্যা নেই।’

তিনি বলেন, ‘সেই নেতা এবং যারা মঞ্চে বসে পেছনে ফ্যানের বাতাস খেয়ে সামনে হারিকেন রেখেছে...। সবার উদ্দেশে বলতে চাই, বিএনপি জনগণের জন্য কাজ করছে। বিএনপির পরিকল্পনা আছে জনগণের জন্য। আগামী ২৭ তারিখ যে সংসদের অধিবেশন শুরু হবে, সেখানেই আমরা দেশের জনগণের সামনে উপস্থাপন করবো আগামী ১০ বছর কীভাবে জ্বালানি সমস্যার সমাধান করবো।’

তিনি আরও বলেন, ‘আজকে এই সব রাজনৈতিক দলকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি মনে করেন জনগণের প্রতি দায়িত্ব আছে, তাহলে পরিকল্পনা নিয়ে আসুন। আপনাদের পরিকল্পনা যদি আগামী ৩ মাসে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনা গ্রহণ করবো। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।’

‘তারা পরিকল্পনা নিয়ে আসুক সরকারের থেকে ভালো কিছু। আরও ৩ মাস দিলাম, ছয় মাসের মধ্যে সমাধান করতে পারলে আমি প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করবো’, বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আর যদি তারা শুধু জনগণকে বিভ্রান্ত করার জন্য এসব কথা বলে থাকে, তাদের অবশ্যই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
‘মাদকের আস্তানা’য় পিস্তল হাতে ফিল্মি স্টাইলে প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান
সর্বশেষ খবর
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
রিসোর্টে আগুন: স্ত্রী-সন্তান-শ্যালক ও তিন শ্যালিকাকে হারালেন নূর আলম
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
এক দুর্ঘটনায় স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় শিক্ষক
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে