ভয়াবহ সংঘর্ষ, স্ট্রেচারে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ২০:৪৫ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ২০:৪৫

চেলসি ও এভারটনের ম্যাচে ভয় ধরিয়ে দেওয়া এক ঘটনায় মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে মাথায় সংঘর্ষ হয় তার। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় মার্টিনেজকে। এরপর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চেলসির গোলমুখে একটি সেট পিসের সময় বলের দখল নিতে গিয়ে মার্টিনেজ ও ব্র্যান্থওয়েটের সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান চিকিৎসকেরা। প্রায় আট মিনিট ধরে মাঠেই মার্টিনেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে তার ঘাড় স্থির রাখতে মেডিক্যাল ব্রেস পরানো হয় এবং অক্সিজেন দেওয়া হয়। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

মাঠ ছাড়ার সময় মার্টিনেজ সচেতন ছিলেন বলে জানা গেছে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তার চোটের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। পরীক্ষার ফল পাওয়ার পরই তার শারীরিক অবস্থার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এই ঘটনার কারণে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। পরে মার্টিনেজের পরিবর্তে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স। 
 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে