আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৬, ১৯:৫৬ আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ২০:০৮

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকালে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

হামলার সময় এমপিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি। এ ঘটনায় এমপি আয়নুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর এ নিয়ে ভিডিওবার্তা দিয়ে সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে ধানগড়া এলাকায় এমপি আয়নুল হক অবস্থানকালে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ও তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আয়নুল হক। হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা মিছিল করছেন। 

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর আছে। তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ মামলা বা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
দুই মামলায় সাবেক এমপি তুহিনের জামিন স্থগিত
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি