বক্স অফিসে ‘আওয়ারাপন ২’  এর দাপট, ইমরান হাশমির সর্বোচ্চ আয়কারী ছবি

বিনোদন ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৯ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:৪৯

বলিউডের বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’সিনেমাটি। ২০২৬ সালে ‘ধুরন্ধর ২’ এবং ‘বর্ডার ২’-এর পর তৃতীয় সর্বোচ্চ ওপেনিং উইকএন্ডের দিকে এগোচ্ছে এটি।

ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনে ছবিটি ভারতে ৮১.৭৫ কোটি রুপি নেট এবং ৯৮.১০ কোটি রুপি গ্রস আয় করেছে।

রবিবার ভারতে ৯,৪০৩টি শো থেকে ২৬ কোটি রুপি আয় করেছে এটি ।

বিশ্বব্যাপী রবিবার ছবিটির আয় ছিল প্রায় ৪ কোটি রুপি। এর ফলে আন্তর্জাতিক বাজারসহ মোট আয় দাঁড়িয়েছে ১২ কোটি রুপি গ্রস। সব মিলিয়ে ছবিটির বিশ্বব্যাপী মোট গ্রস আয় এখন ১১০.১০ কোটি রুপি।

প্রথম দিনে ছবিটি ৯,০৩৩টি শো থেকে ২২ কোটি রুপি আয় করে। শনিবার, অর্থাৎ স্বাধীনতা দিবসে, ১০,৪৯৬টি শো থেকে আয় করে ৩৩.৭৫ কোটি রুপি।

ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন রেকর্ড

‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই ২০০৭ সালে র মূল ছবি ‘আওয়ারাপন’ এর পুরো লাইফটাইম কালেকশন (৭.৭৫ কোটি রুপি নেট) ছাড়িয়ে যায়। এরপর শনিবারের মধ্যেই ছবিটি ইমরান হাশমির বেশ কয়েকটি সফল সিনেমার লাইফটাইম কালেকশনও পেরিয়ে যায়।

এর মধ্যে রয়েছে: ‘হক’, ‘রাজ ২’ ও ‘জান্নাত’। ফলে ‘আওয়ারাপন ২’এখন ইমরান হাশমির একক অভিনেতা হিসেবে সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে।

নিতিন কক্কর পরিচালিত এবং বিশাল ভাটের প্রযোজনায় তৈরি ‘আওয়ারাপন ২’হলো ২০০৭ সালের ‘আওয়ারাপন ’এর সিক্যুয়েল। এ ছবিতে ইমরান হাশমির সঙ্গে রয়েছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

 

/এনআই/
সম্পর্কিত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
লজ্জাবতী রত্না থেকে কিংবদন্তি অভিনেত্রী হওয়ার গল্প
শুভ জন্মদিন লজ্জাবতী রত্না থেকে কিংবদন্তি অভিনেত্রী হওয়ার গল্প
দিশার জীবনে নতুন প্রেম!
দিশার জীবনে নতুন প্রেম!
শাবানার জন্মদিনে শাকিব খান শোনালেন দুর্ভাগ্যের কথা
শাবানার জন্মদিনে শাকিব খান শোনালেন দুর্ভাগ্যের কথা
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কেমন ছিল সঞ্জয়ের কারাগার জীবন, মুখ খুললেন অভিনেতা
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
ভাইরাল এআই ভিডিও, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জুনিয়র এনটিআরের
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা
রাজনৈতিক বাধা পেরিয়ে সালমানের ‘মাতৃভূমি’, এবার মুক্তির অপেক্ষা