আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দেওয়া সেই নেতা আটক, হাবিব বললেন থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিল

পাবনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ১৯:২৩আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ২০:৫৭

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে এবং লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়া সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পীকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আটকের তথ্য জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

এর আগে সোমবার বিকালে ঈশ্বরদী পৌর শহরের প্রধান সড়কে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অস্ত্র হাতে মহড়া দেন বাপ্পী। আটক জুবায়ের হোসেন বাপ্পী ছাত্রদলের সাবেক নেতা ও ঈশ্বরদী পৌরসভার বকুলের মোড় এলাকার বাসিন্দা। তিনি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সমর্থক। তার ব্যবহৃত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অস্ত্রটির লাইসেন্স বাতিলের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বাপ্পীকে পাবনা জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে বাপ্পী তার নিজ বাড়ি থেকে শরীরে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে মহড়া শুরু করেন। ঈশ্বরদী থানার কাছাকাছি পৌঁছালে অপর একটি পক্ষ তার বিরুদ্ধে পাল্টা মহড়া দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে থানায় গিয়ে বাপ্পী তার লাইসেন্সকৃত অস্ত্রটি জমা দেন।

অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের প্রদর্শন বেআইনি। কীভাবে তিনি লাইসেন্স পেয়েছেন এবং কেন এমন করলেন—তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে লাইসেন্স বাতিলের আবেদনসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাপ্পীর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বলেন, ‘বাপ্পী মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থানায় অস্ত্র জমা দিতে গিয়েছিলেন। কিন্তু বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।’

তবে উপজেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘আইন অনুযায়ী প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের কোনও সুযোগ নেই। আমাদের দলের হলেও আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’

জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসান বলেন, ‘বাপ্পী প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাকে গ্রেফতার করে তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।’

/এএম/ 
সম্পর্কিত
‘আ.লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে?’
ইয়াবাসহ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
সেই নেতাকে ছেড়ে দিলো পুলিশ, শেল্টার দিচ্ছে কে?
সর্বশেষ খবর
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
যন্তর মন্তরের পর কলকাতাতেও কি পাখা গজাবে ককরোচ পার্টির
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
দিল্লিতে নরেন্দ্র মোদি কী বলেছেন, জানালেন দীনেশ ত্রিবেদী
এনবিআরের জাদুঘরে ইতিহাসের সাক্ষী, ৪০০ বছরের পুরোনো সনদ
এনবিআরের জাদুঘরে ইতিহাসের সাক্ষী, ৪০০ বছরের পুরোনো সনদ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা