রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা বললেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২৬, ১৮:৫৪আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৮:৫৪

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দিতে সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। একইসঙ্গে নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদে সংসদীয় দলের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, দলীয় চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামীকাল সবাই সংসদে উপস্থিত থেকে ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

চিফ হুইপ জানান, আগামীকাল দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হবে। বিকাল ৫টার মধ্যে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন ও সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরুর পাঁচ মিনিট আগে থেকে নির্বাচন প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও প্রার্থীদের ভোট দেওয়ার দৃশ্যও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান তিনি। ভোট শেষে ফলাফল ঘোষণার সময়ও সরাসরি সম্প্রচার থাকবে।

নুরুল ইসলাম মনি বলেন, ১৯৯১ সালের পর এবার আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে। এ নির্বাচনকে গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে দেখছে সরকার। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেন, জনগণও তা প্রত্যক্ষ করার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ও বিরোধী দলকে অন্তর্ভুক্ত করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চায়।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ।

চিফ হুইপ জানান, আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত রয়েছে।

নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকেই বিষয়টি সম্পর্কে সচেতন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা ভোট দেবেন।

/এসএমএ/এম/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী 
প্রথম ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বশেষ খবর
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
ভ্যাম্পায়ার নয়, পাহাড়ি সৌন্দর্যেই মুগ্ধ করবে ট্রান্সিলভানিয়া
ভ্যাম্পায়ার নয়, পাহাড়ি সৌন্দর্যেই মুগ্ধ করবে ট্রান্সিলভানিয়া
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
হাদি হত্যা: ২৭ সেপ্টেম্বরের মধ্যে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বাধিক পঠিত
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা