ইরানের হুমকির পর ইউরোপীয় মিত্রদের সুরক্ষার প্রতিশ্রুতি ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ২০:৪২ আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ২১:৪০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও বাড়ালে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ইরান হামলা চালাতে পারে, এমন খবরের পর ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা যেকোনও হুমকি মোকাবিলা এবং সব মিত্রকে রক্ষা করতে প্রস্তুত।

বুধবার ন্যাটোর এক কর্মকর্তা বলেন, জোটটি যেকোনও হুমকি মোকাবিলা করতে প্রস্তুত এবং সব মিত্রকে রক্ষায় যা প্রয়োজন তা করবে। আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকর।

ন্যাটোর এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, চলতি বছরের শুরুর দিকে চারবার ইরান থেকে তুরস্কের দিকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে। এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়েছে আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর।

এর আগে মার্চ মাসে তুরস্কের দিকে আসা সন্দেহভাজন চারটি ইরানি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছিল ন্যাটো প্রতিরক্ষা বাহিনী। তবে সে সময় ক্ষেপণাস্ত্র ছোড়েনি বলে দাবি করে তা অস্বীকার করেছিল ইরান। ওই সময় সাইপ্রাসেও ড্রোন হামলা চালানো হয়েছিল।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে ইরানি সরকারের ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে জানানো হয়, ট্রাম্প যুদ্ধ বিস্তৃত করলে ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি ভেবে দেখছে ইরান। প্রতিবেদনে বুলগেরিয়া ও সাইপ্রাসে থাকা মার্কিন সামরিক সম্পত্তিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি মার্কিন রিফুয়েলিং বিমানের ব্যবহারের জন্য নিজেদের বেজমিয়ার বিমানঘাঁটি অনুমোদিত করেছিল বুলগেরিয়া। আর সাইপ্রাসে একটি ব্রিটিশ সামরিক ঘাঁটি রয়েছে, যা গত মার্চ মাসে ড্রোন হামলার শিকার হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, সংঘাত আরও বাড়লে হরমুজ প্রণালির তলদেশের ফাইবার-অপটিক ক্যাবলে হামলার বিষয়টিও পর্যালোচনা করে দেখেছে ইরানি বাহিনী।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দুঃখ প্রকাশের চিরকুটসহ জাপানি দোকানে ফিরলো ৩ কোটি টাকার ঘড়ি
ইউরোপজুড়ে রেফ্রিজারেটরের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে হ্যাকাররা
যুক্তরাষ্ট্রের জবাব সন্তোষজনক নয়, বললো ইরান
সর্বশেষ খবর
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ১৯ নভেম্বর 
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পল্লবীতে ককটেল বিস্ফোরণে কুরিয়ারের এক কর্মী আহত 
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ