প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৬, ১৩:৫৫আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৩:৫৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “জনগণের প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। বিএনপি মুখে এক আর কাজে আরেক কথা বলছে। তারা গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।” 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। 

নাহিদ বলেন, “সরকার জনগণ ও গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। সব সেক্টরে দলীয়করণ করছে।  এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনও ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। তাই বিএনপি আসলে গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।” 

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “৭০ অনুচ্ছেদ না থাকলে, এমনকি এখনও যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো, তাহলে অবশ্যই রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য, সে ধরনের ভারসাম্যের দিকে আমরা এগোতে পারতাম। কিন্তু সেটাতেও এগুনো যাচ্ছে না।” 

তিনি বলেন, “একটা রাজনৈতিক অবস্থান নেওয়ার জন্য, জনগণকে একটা বার্তা দেওয়ার জন্যই আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি যে আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনও সংস্কার না করলেও আমরা এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছি যাতে এই আলোচনাটা আসে, এই নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ হয়, এই নির্বাচন প্রক্রিয়াটা নিয়ে মানুষ আরও বেশি সচেতন হয় এবং মানুষের কাছে এটা পরিষ্কার হয়।” 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
সরকার উল্টো পথে হাঁটছে: আখতার হোসেন
সর্বশেষ খবর
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
আসিয়ান কাপ থেকে নাম প্রত্যাহারে আর্থিক শাস্তি? যা জানালো ভারতীয় ফুটবল ফেডারেশন
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন বিরোধীদলীয় নেতা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ‘শীর্ষ মাদককারবারি’ সেলিম গ্রেফতার
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা