এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ আগস্ট ২০২৬, ১২:৫০আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:৫০

রাজধানীর ঐতিহ্যবাহী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একযোগে ৪৬ শিক্ষককে অন্য শাখা ও শিফটে বদলি করা হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ এসব শিক্ষকের বদলির আদেশ জারি করা হয়। 

সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, বদলি হওয়া শিক্ষকদের মতিঝিল মূল শাখা থেকে বনশ্রী ও মুগদা শাখার বাংলা ও ইংরেজি ভার্সনে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বদলি হওয়া কয়েকজন শিক্ষক প্রতিষ্ঠানের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ— বদলির পেছনে রাজনৈতিক কারণ বিবেচনায় নেওয়া হয়েছে। তাছাড়া এই প্রতিষ্ঠানে সক্রিয় দুটি শিক্ষক গ্রুপ রযেছে এবং বাকিদের কোন গ্রুপ নেই। আর্থিক লেনদেনের অভিযোগও তুলেছেন কেউ কেউ। 

তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, পাঠদানের মানোন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দূর করা এবং বিভিন্ন শাখার মধ্যে শিক্ষক সমন্বয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, “প্রকৃতপক্ষে শিক্ষক বদলি হয়েছে ২৬ জন। আর বাদ-বাকি স্ব স্ব প্রতিষ্ঠানে দিবা-মর্নিং (সকাশের শিফট থেকে বিকালের এবং বিকালের শিফট থেকে সকালের শিফটি)। অন্য সব অভিযোগ এড়িয়ে যান অধ্যক্ষ।”  

গভর্নিং বডির সাবেক অভিভাবক সদস্য শাহাদত ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, “একসঙ্গে ৪৬ জন শিক্ষককে বদলি করার ঘটনা আইডিয়ালের ইতিহাসে নজিরবিহীন। সামনে বার্ষিক পরীক্ষা। এ সময়ে এত শিক্ষককে বদলি করলে শিক্ষার্থীদের পাঠদানে এর প্রভাব পড়বে। আর এই বদলি করা হয়েছে বরিশাল গ্রুপকে সন্তুষ্ট রাখার জন্য।” 

শিক্ষক বদলিতে রাজনৈতিক প্রভাক এবং বরিশাল গ্রুপকে সন্তুষ্টু করার বিষয়ে অধ্যক্ষ কোনও কথা বলেননি অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ। 

/এসএমএ/এসটি/ 
সম্পর্কিত
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
কানের দুল ছিনিয়ে নিয়ে গিলে ফেললো যুবক, বমি করিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড প্রসঙ্গে যা বললো বিসিবি
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সাবেক দুই সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, একজনের নামে পরোয়ানা
সাবেক দুই সচিবের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, একজনের নামে পরোয়ানা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম: জিয়াউল আহসানকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত