সিপিডির সম্মাননীয় ফেলো হলেন ড. ফাহমিদা খাতুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৬, ১৭:২২ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:২২

দীর্ঘ সাড়ে ৯ বছর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনের পর নতুন ভূমিকায় যাচ্ছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

সিপিডির ৬৮তম বোর্ড সভায় ড. ফাহমিদা খাতুনকে সম্মাননীয় ফেলো হিসেবে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত ড. ফাহমিদা ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের আগস্ট পর্যন্ত দীর্ঘ সাড়ে ৯ বছরের দায়িত্বকালে তাঁর নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সিপিডির তথ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বে অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির সংখ্যা বাড়ার পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এ সময়ে সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বেড়েছে।

এ ছাড়া ড. ফাহমিদা খাতুনের নেতৃত্বে সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা সম্প্রসারণ, প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। তাঁর সময়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে বলে সিপিডি জানিয়েছে।

সিপিডিতে যোগদানের আগে ড. ফাহমিদা খাতুন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে গবেষণা ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশনেও ঊর্ধ্বতন পেশাগত দায়িত্বে ছিলেন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়িয়েছেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। ড. ফাহমিদা খাতুন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন। সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র।

দেশে ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ড. ফাহমিদা জাতিসংঘ মহাসচিবের বহুমাত্রিক ঝুঁকিপ্রবণতা সূচক (এমভিআই) বিষয়ক স্বাধীন বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য। তিনি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের উৎপাদন সক্ষমতা সূচক বিষয়ক উচ্চপর্যায়ের পরামর্শক বোর্ডেরও সদস্য।

এ ছাড়া তিনি বোস্টন ইউনিভার্সিটির জলবায়ু, উন্নয়ন ও আন্তর্জাতিক আর্থিক কাঠামোবিষয়ক আন্তর্জাতিক টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্র্যাক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদেরও সদস্য।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
নতুন গবেষণা প্রতিষ্ঠান গড়েছেন গোলাম মোয়াজ্জেম, সিপিডি কি ছেড়ে দিচ্ছেন?
সিপিডির নির্বাহী পরিচালক হলেন ড. নাজনীন আহমেদ
৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার মানুষ: সিপিডি
সর্বশেষ খবর
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
রাজধানীতে জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা