এভাবে চলতে থাকলে সংসদ মারাত্মক হুমকির মুখে পড়বে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ আগস্ট ২০২৬, ১৭:৩৬আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৭:৫৬

জাতীয় সংসদে সদস্যদের হট্টগোল, অসৌজন্যমূলক আচরণ ও কার্যপ্রণালি বিধি অমান্যের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংসদে একে অপরকে কথা বলতে না দেওয়া এবং স্পিকারের নির্দেশনা অমান্য করার প্রবণতা অব্যাহত থাকলে সংসদের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় নেতার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোল ও বাগবিতণ্ডার পর স্পিকার এসব কথা বলেন। 

স্পিকার বলেন, ‘বহু ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে সচল রাখতে এবং জনগণের এই প্রতিষ্ঠানকে কার্যকর রাখতে হলে রুলস অব প্রসিডিউর কঠোরভাবে মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘সরকারি দলের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পূর্ণ স্বাধীনতা বিরোধী দলের রয়েছে। কিন্তু একজন মন্ত্রীকে বক্তব্য শেষ করতে না দিয়ে সমস্বরে চেঁচামেচি করে তার বক্তব্য স্তব্ধ করে দেওয়া কোনও সুস্থ সংসদীয় রীতি হতে পারে না।’

নিজের প্রায় ৪০ বছরের সংসদীয় অভিজ্ঞতার কথা স্মরণ করে স্পিকার অতীতের তিক্ত ইতিহাসের কথাও তুলে ধরেন। অতীত থেকে শিক্ষা নিয়ে একটি ভালো সংসদ উপহার দেওয়ার জন্য সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্য

স্পিকারের বক্তব্যের পর আবারও আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা। তিনি কার্যপ্রণালি থেকে বক্তব্য বাদ দেওয়া বা পরীক্ষা করে দেখার অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর অসংসদীয় বক্তব্য স্পষ্ট এবং এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

সংসদ পরিচালনায় স্পিকারের নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরে তিনি ট্রেজারি বেঞ্চে সদস্য সংখ্যা বেশি থাকা নিয়ে স্পিকারের মন্তব্যেরও প্রতিবাদ জানান।

বিরোধীদলীয় নেতা বলেন, তিনি সংসদকে সংখ্যা বা গুণের ভিত্তিতে বিভক্ত করার পক্ষপাতী নন। ভালো কাজে বিরোধী দল সরকারের সঙ্গে একাত্ম থাকবে, অন্যায়ের প্রতিবাদও করবে। স্পিকার সংসদ সদস্যদের কোনও ধারায় বিভক্ত না করে সমান মর্যাদায় সংসদ পরিচালনা করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

কোন শব্দটি অসংসদীয় ছিল?

এদিকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বাজেট বক্তৃতায় একটি রূপক গল্প বলার কারণে তার বক্তব্যের কিছু অংশ কার্যপ্রণালি থেকে বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্পিকারের কাছে তিনি জানতে চান, তার বক্তব্যের কোন শব্দটি অসংসদীয় ছিল। নিজের দাড়ি ও ধর্মীয় বিশ্বাস নিয়ে কটাক্ষ করে তার ব্যক্তিগত সম্মান ও সংসদের মর্যাদায় আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন মনিরুল হক চৌধুরী।

প্রবীণ সংসদ সদস্য হিসেবে নিজের সম্মান রক্ষার দাবি জানিয়ে বিষয়টির সুরাহা ও বিচার চেয়ে স্পিকারের কাছে আনুষ্ঠানিক নোটিশের জবাব চান তিনি।

এভাবে চললে সংসদ বেশি দিন সচল রাখা সম্ভব নয়

সবশেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সমাপনী বক্তব্য দেন স্পিকার। মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তাই কার্যপ্রণালি দেখে বিষয়টি পরীক্ষা করবেন। অসংসদীয় কিছু থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সব সংসদ সদস্যের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে স্পিকার বলেন, ‘যেভাবে একে অপরকে বাধা দেওয়া হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক।’ তিনি বলেন, ‘স্পিকার যখন কোনও সদস্যকে বসতে বলেন, সেই আইন বা রীতি না মানলে সংসদ বেশি দিন সচল রাখা সম্ভব নয়।’ 

সংসদ পরিচালনায় চরম বিশৃঙ্খলা দেখা দেওয়ায় গভীর হতাশা প্রকাশ করে সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানান স্পিকার। পরে আসরের নামাজের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।

/এসএমএ/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
সীমান্ত বিরোধে ভারতের কাছে নিয়মিত প্রতিবাদ জানানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
মাদক-চাঁদাবাজি দমনে পুলিশের সক্ষমতা বাড়াচ্ছে সরকার
সর্বশেষ খবর
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন