ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে ফারুকী লিখেছেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক। যারা আমার অ‍্যাকাউন্ট খাওয়ার কাজটা করছেন তাদের ধন্যবাদ।’

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, তিনি সকাল থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। বিষয়টি তিনি যুগান্তরকে নিশ্চিত করেন।

ফারুকী বলেন, ঘুম থেকে উঠে ফেসবুকে প্রবেশের চেষ্টা করলেও পারেননি। তার দাবি, অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার পর দেওয়া পোস্টে ফারুকী জানান, চার দিন ফেসবুকে না থাকায় তার শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজের গতি ১০ গুণ বেড়েছে। একই সঙ্গে অনলাইনের ‘গাঁজাখুরী প্রোপাগান্ডা’ না দেখা এবং পরিবারের সঙ্গে নির্বিঘ্নে সময় কাটানোর অভ্যাস ফিরে পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পোস্টে ফারুকী লিখেছেন, ‘সবচেয়ে বড় কথা- অনলাইনের গাঁজাখুরী প্রোপাগান্ডা না দেখার ফলে মানসিক স্বাস্থ্যের যে উপকারটা হইলো, পরিবারের সাথে যে বিনা ডিস্টার্বে সময় কাটানোর অভ্যাস ফিরে পাইলাম- এটার হাদিয়াটা কী ওদের দিয়ে দিবো?’

/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘সিকিউরিটি চেকআপ’ ব্যবহার করবেন যেভাবে
‘না বুঝে ভুল করেছি’, ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে শ্যালিকাকে তালাকের ঘোষণা
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
সর্বশেষ খবর
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
পুরাতন বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর: মেলা কর্তৃপক্ষের মামলা
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের কী আলোচনা হলো 
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
ঠাকুরগাঁওয়ে প্রমাণ হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কাজে দেবে না: রাশেদ খাঁন
নদীতে মরদেহের মিছিলে এবার যোগ হলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা 
নদীতে মরদেহের মিছিলে এবার যোগ হলেন বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা