মহাকাশে চীনকে টেক্কা দিতে ‘স্পেস একাডেমি’ খুলছেন ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ আগস্ট ২০২৬, ১৬:০৭ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৬:০৭

চীনের সঙ্গে মহাকাশ গবেষণায় প্রতিদ্বন্দ্বিতার মুখে দাঁড়িয়ে সামরিক ও বেসামরিক উভয় খাতের কর্মীদের প্রশিক্ষণে একটি ‘স্পেস একাডেমি’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ আগস্ট) হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প জানান, বিখ্যাত মার্কিন সামরিক অ্যাকাডেমি ‘ওয়েস্ট পয়েন্ট’-এর আদলেই গড়ে তোলা হবে এই প্রতিষ্ঠানটি।

নতুন এই স্পেস একাডেমি তৈরির লক্ষ্যে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে ট্রাম্প বলেন, এটিকে বলা হচ্ছে ইউএস স্পেস একাডেমি। এটি এক বিশাল ঘটনা। এটি মার্কিন মহাকাশ বাহিনী বা ইউএস স্পেস ফোর্স এবং নাসা- উভয়ের পাশাপাশি বেসামরিক মহাকাশ শিল্পেও সেবা দেবে। দেশ সেরা প্রতিভাদের এটি আকৃষ্ট করবে, প্রশিক্ষণ দেবে এবং যোগ্য করে তুলবে।

মার্কিন সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা হিসেবে দায়িত্ব পালন করা ইউএস স্পেস ফোর্সের প্রশংসা করেন ট্রাম্প। তিনি জানান, সাম্প্রতিক ভেনেজুয়েলা ও ইরানে মার্কিন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাহিনী। তবে নতুন এই স্পেস একাডেমি কোথায় স্থাপন করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

একই অনুষ্ঠানে গত এপ্রিলে চাঁদের কক্ষপথ ঘুরে আসা নাসার ‘আর্টেমিস ২’ মিশনের নভোচারীদের ‘কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার’ পদকে ভূষিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রথম চন্দ্র অবতরণের পাঁচ দশকেরও বেশি সময় পর, এই দশক শেষ হওয়ার আগেই ফের চাঁদে নভোচারী পাঠানোর দৌড়ে চীনের মুখোমুখি অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। ঠিক গত সপ্তাহেও ট্রাম্প মহাকাশ অনুসন্ধানের এক ‘স্বর্ণযুগ’ শুরুর কথা বলেছিলেন, যেখানে মঙ্গল ও চাঁদ অভিমুখী মিশনসহ রকেট উৎক্ষেপণের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। 

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর