মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াচ্ছে চীন, মিসরে উষ্ণ অভ্যর্থনা পেলেন শি

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

দশক পর মিসর সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কায়রোর ইত্তিহাদিয়া প্রেসিডেন্ট প্রাসাদে সামরিক আয়োজনে বুধবার উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন মিত্রদের নিরাপত্তা সম্পর্ক পুনর্মূল্যায়নের মধ্যে এই সফর আঞ্চলিক রাজনীতিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরছে।

যুক্তরাষ্ট্র থেকে বছরে প্রায় ১৩০ কোটি ডলার সামরিক সহায়তা পাওয়া মিসর সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোরদার করেছে। ২০১৪ সালে সিসির চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের পর থেকেই এই সম্পর্ক বিস্তৃত হচ্ছে।

সাবেক মিসরীয় কূটনীতিক আয়মান জাইনেলদিন বলেন, মিসর চীনের মতো বিশ্বের প্রধান শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের পরিধি বাড়াতে চায়। ফলে দুই দেশের দৃষ্টিভঙ্গি এক বিন্দুতে মিলেছে।

সম্প্রতি মিসরে অনুষ্ঠিত ইগলস অব সিভিলাইজেশন মহড়ায় চীনা তৈরি জে-১৬ ও ফরাসি রাফালে যুদ্ধবিমানের বিরল আকাশ যুদ্ধ মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক ঘনিষ্ঠতা স্পষ্ট হয়। ১২ কোটির বেশি জনসংখ্যার মিসর এবং সুয়েজ খালের কৌশলগত অবস্থান বেইজিংয়ের জন্য মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় প্রবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের প্রথমার্ধেই চীন থেকে মিসরের আমদানি ১০ শতকেরও বেশি বৃদ্ধি পেয়ে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক এইচ এ হেলিয়ার জানান, বিশাল অভ্যন্তরীণ বাজার, আঞ্চলিক কূটনৈতিক ওজন এবং ফিলিস্তিন ইস্যুতে ভূমিকার জন্য বেইজিংয়ের কাছে মিসরের বিশেষ গুরুত্ব রয়েছে। বর্তমানে কন্টেইনার পোর্ট, গ্রিন হাইড্রোজেন, স্যাটেলাইট, গাড়ির টায়ার উৎপাদন এবং মিসরের নতুন প্রশাসনিক রাজধানী শহরের বিজনেস ডিস্ট্রিক্ট নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
এককালের ‘পাপের শহর’-এ মার্কিন নৌসেনারা: কতটা বদলেছে পাতায়া
৭১ বার আছাড় খেয়েও থামেননি: ৯১ বছর বয়সে রেকর্ড গড়ে পাহাড় জয়
সর্বশেষ খবর
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম
সারের বাজারে সিন্ডিকেট, বেশি দামে কৃষককে কিনতে বাধ্য করার অভিযোগ
সারের বাজারে সিন্ডিকেট, বেশি দামে কৃষককে কিনতে বাধ্য করার অভিযোগ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, সাজানো রথে চড়িয়ে রাজকীয় বরণ
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা