‘আমরা একদিন ভারতকে হারাবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৬, ১৯:৩১ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৯:৩১

ফাইনালে ওঠার আনন্দের সঙ্গে এবার শিরোপার লড়াইয়ের চ্যালেঞ্জ। প্রতিপক্ষ শক্তিশালী ভারত, যাদের সঙ্গে প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতায় ব্যবধান আছে বাংলাদেশের। তবু নিজেদের মাঠে সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চান লাল-সবুজের প্রতিনিধিরা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালের আগে এমন প্রত্যয়ের কথাই জানিয়েছেন বাংলাদেশের হ্যান্ডবল তারকা সানজিদা আক্তার ও সাকিবা জান্নাত শাম্মী।

মঙ্গলবার মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ওই ম্যাচে একাই ৮ গোল করে ম্যাচসেরা হয়েছেন সানজিদা। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স ও ফাইনালের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘আমরা ট্রাই করবো সেরাটা দেওয়ার। যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, তাই আমরা চাইবো আমাদের সম্মানটা ধরে রাখতে। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

ভারতের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, সেটিও স্বীকার করেছেন সানজিদা। দুই দলের প্রস্তুতির পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা জানেন যে ভারত আমাদের থেকে হাজার গুণে ভালো। কারণ তারা রেগুলার প্র্যাকটিস করে, সারা বছর ক্যাম্প হয়ে থাকে। আমাদের কিন্তু সেই ক্যাম্পটা হয় না, চার-পাঁচ মাসের একটা ক্যাম্প হয়। ওই চার-পাঁচ মাসের ভেতরে আমরা যতটুকু পারি নিজেদের রিকভার করি।’

ভারতের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগকেও বড় পার্থক্য হিসেবে দেখছেন সাকিবা জান্নাত শাম্মী। প্রতিপক্ষকে কঠিন মেনে নিয়েও বাংলাদেশের এই খেলোয়াড়ের বিশ্বাস, একদিন ভারতকে হারাতে পারবে দল। তিনি বলেন, ‘ভারত হচ্ছে একটা অভিজ্ঞ দল। তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, অনেকগুলো ম্যাচ খেলে এবং র‍্যাঙ্কিংয়েও আমাদের চেয়ে ভালো। আমরা তো এত ইন্টারন্যাশনাল ম্যাচ পাই না। তবে ইনশাআল্লাহ আমরা ভারতকে হারাবো একদিন। এখন আমরা ভারতের সাথে একটা ভালো গেম উপহার দিতে চাই।’

 

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশে জন্মেছি, এখানেই আমাদের থাকতে হবে: প্রধানমন্ত্রী
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
ভিডিও ঘিরে বিতর্ক, দুঃখ প্রকাশ করলেন মাহমুদউল্লাহ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত