‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

পেরুর রাজধানী লিমার এক সৈকতে সম্প্রতি জড়ো হয়েছিল একদল তরুণ-তরুণী। নাচ, ভিন্নধর্মী ভঙ্গি আর নিজেদের সেরা কসরত দেখিয়ে তারা এক প্রতিযোগিতা লড়াইয়ে মেতেছিল, যার মূল লক্ষ্য, ‘অরা’ অর্জন করা। ‘অরা ব্যাটল’ নামের এই আয়োজনটি আসলে ‘অরা ফার্মিং’ ট্রেন্ডের অংশ, যা বর্তমানে পুরো লাতিন আমেরিকাজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

কমিক বই বা অ্যানিমেটেড সিনেমার বিভিন্ন চরিত্রের পোশাক পরে প্রতিযোগীরা নাচের লড়াইয়ে নামেন এবং দর্শকদের করতালি জেতার চেষ্টা করেন। ২০ বছর বয়সী চলচ্চিত্র শিক্ষার্থী লিয়াম গঞ্জালেস, যিনি ‘শ্রেক’ চরিত্রের পোশাকে এসেছিলেন, বলেন, অরা ফার্মিং হলো এমন এক স্থানে নিজের সত্যিকারের প্রতিভাকে মেলে ধরা যেখানে মানুষ আপনাকে দেখছে, কিন্তু কোনও লজ্জা কাজ করে না।

অন্যদিকে, ১৯ বছর বয়সী গঞ্জালো কর্নেলিও এসেছিলেন ভেনিজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রূপ ধরে।

মূলত ভিডিও গেমের পয়েন্ট অর্জনের ধারণা থেকে এবং ব্রাজিল থেকে এই ট্রেন্ডের উৎপত্তি। কলম্বিয়ার লস আন্দেস বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধ্যাপক মারিয়া পাউলা মার্তিনেজ বলেন, এটি জনপ্রিয় হওয়ার বিষয় নয়; এটি ইতিবাচক শক্তি ছড়ানো এবং অন্যদের থেকে সেটার স্বীকৃতি পাওয়ার বিষয়।

ভিডিও গেমের মতো এখানে পয়েন্টের বদলে অর্জিত হয় মানুষের শরীরের চারপাশের ইতিবাচক ‘অরা’ বা আভা। ২৫ বছর বয়সী পেরুভিয়ান কনটেন্ট ক্রিয়েটর ফার্নান্দো লিসিটো জানান, এই লড়াইয়ে কেউ কাউকে স্পর্শ করে না বা গালি দেয় না, শুধু দর্শকের গলার আওয়াজ যার পক্ষে বেশি থাকে সেই জয়ী হয়।

এই ট্রেন্ডটি পেরু ছাড়াও বুয়েনস আইরেস, মেক্সিকো সিটি, কুইটো এবং স্পেনের মাদ্রিদ, বার্গোস ও জারাগোজাতে ছড়িয়ে পড়েছে। সেখানে তরুণরা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর উদযাপনের মতো ভঙ্গি কিংবা বিভিন্ন ইন্টারনেট মিম অনুকরণ করে হাত পা নাড়ান।

তবে সব জায়গায় এই আয়োজন সহজভাবে নেওয়া হচ্ছে না। পেরুর মিরাফ্লোরেসে অনুমতি না থাকায় এবং ব্রাজিলের কুইয়াবায় ‘জনস্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে এর অনুমতি দেওয়া হয়নি। এছাড়া কোস্টারিকার শিক্ষা মন্ত্রণালয় স্কুলেও এটি নিষিদ্ধ করেছে। তবে মেক্সিকোর শিক্ষামন্ত্রী এই নতুন ট্রেন্ডকে স্বাগত জানিয়ে ভিডিও পোস্ট করে বলেছেন, তিনি শিক্ষার পরিবেশ উন্নত করতে ‘অরা ফার্মিং’ করছেন।

শ্রেক সেজে আসা লিয়াম গঞ্জালেস জানান, তার দাদি এই বিষয়টিকে বোকামি মনে করলেও এটি নিজের প্রকাশের সেরা মাধ্যম। তিনি বলেন, আমরা তো ভিন্ন যুগে জন্মগ্রহণ করেছি!

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
মেয়ের সরকারি চাকরির আশা বাঁচিয়ে রাখতে শাড়ি পরে খালি পায়ে দৌড়ে জিতলেন মা
রাশিয়ার সহযোগিতায় সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
রুশ দোকানে রোবটকে মানুষের ধাক্কার পর যা ঘটলো
সর্বশেষ খবর
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
রাজনীতির মাঠ কি আবারও উত্তপ্ত হচ্ছে
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
শাহজালালে উড়োজাহাজের সিটের নিচে মিললো ৯ কেজিরও বেশি স্বর্ণ
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
দুর্নীতির অভিযোগে পাল্টা হুঁশিয়ারি আসিফের
মেয়ের সরকারি চাকরির আশা বাঁচিয়ে রাখতে শাড়ি পরে খালি পায়ে দৌড়ে জিতলেন মা
মেয়ের সরকারি চাকরির আশা বাঁচিয়ে রাখতে শাড়ি পরে খালি পায়ে দৌড়ে জিতলেন মা
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
যানজট কমাতে উন্মুক্ত করে দেওয়া হলো দুই নতুন সেতু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা