যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি 
০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুপুত্র ও তাদের বাবা কামাল হোসেনের (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সে) বিকালে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও শিশু দুটির মৃত্যুর বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার মোট সাতজন সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর পাঁচ বছর বয়সী সাবির ও প্রায় আড়াই বছর বয়সী জাবির বাবার সঙ্গে বাড়িতে ছিল। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে শিশু দুটির মৃত্যু এবং কামাল হোসেনের আত্মহত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে। 

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

/আইএএম/
সম্পর্কিত
কক্সবাজারে নৌকা ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
সর্বশেষ খবর
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের ঘটনার রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের ঘটনার রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে