৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৬

‘আশিকি’, ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আই’ খ্যাত বলিউড অভিনেতা রাহুল রায় ২০২০ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার জীবনের আর্থিক টানাপোড়েন এবং কাজে ফেরার সংগ্রাম নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আর্থিক সংকট ও ভাইয়ের সঙ্গে চলমান আইনি জটিলতা নিয়ে কথা বলেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা। তিনি জানান, মামলাটিতে ৩০ লাখ রুপির একটি বিষয় জড়িত রয়েছে, যা নিষ্পত্তি করতে দুজনেই কাজ করছেন। এ ছাড়া স্ত্রী-বিচ্ছেদের সময় নিজের সম্পদ সাবেক স্ত্রীকে হস্তান্তর করার কথা উল্লেখ করে রাহুল বলেন, আমার বয়স এখন ৬০ হতে চললো, অথচ আমি নতুন করে আমার আবার সবকিছু গড়ে তোলার চেষ্টা করছি।

ব্রেন স্ট্রোকের প্রভাবে ক্যারিয়ার যে থমকে গিয়েছিল, তা মেনে নিয়ে রাহুল বলেন, গত পাঁচ বছর আমার চিকিৎসার মধ্যেই কেটেছে, যা ছিল একপ্রকার বিরতির মতো। কোনও কাজ ছিল না। ওটা না হলে আমি হয়তো আরও অনেক কাজ করতাম। তবে এখন কিছুটা কাজ পাচ্ছি এবং আরও বেশি কাজ করতে চাই। আবারও সেটে ফিরে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। যারা আমাকে বিশ্বাস করছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।

তিনি বলেন, সিনেমায় আমার ৩৭ বছরের পথচলায় বেশ কিছু ভালো কাজ করেছি বলে মনে করি, এখন নতুন কাজের অপেক্ষায় আছি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়েবাড়িতে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর যেসব সমালোচনার মুখে পড়েছেন, তার জবাবও দিয়েছেন এই অভিনেতা। রাহুল রায় জানান, আমার খরচ আছে এবং আমার টাকার প্রয়োজন। ২০২০ সালে ব্রেন স্ট্রোকের পর কাজ পাওয়া বেশ কঠিন ছিল। পাঁচ বছর হয়ে গেছে, বিষয়গুলো স্বাভাবিক রাখতে আমি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কখনও কখনও বিয়েবাড়িতে নেচে ২ থেকে ৪ লাখ রুপি আয় করি। যারা আমাকে ট্রল করে, তারা জানে না এটা কতটা কঠিন কাজ। আমাকেও তো ডাল-ভাতের সংস্থান করতে হবে।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
দুর্গাপূজার মণ্ডপের কাছে আমিষ খাবার বিক্রি না করার আহ্বান বাগেশ্বর বাবার, ক্ষুব্ধ বাঙালি হিন্দুরা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
বিনোদন বিভাগের সর্বশেষ
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়

গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
গৃহপরিচারিকা থেকে ‘সেক্স সিম্বল’, মাত্র ৩৫ বছরে রহস্যময় মৃত্যু নায়িকার
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেটিজেনের ওপর চটলেন আমিশা