ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০

বক্স অফিসে দাপট ধরে রেখেছে পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির পঞ্চম দিনেও সিনেমাটির আয় খুব একটা কমেনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিনেমাটি ভারতে ১৫ দশমিক ৮৫ কোটি রুপি নিট আয় করেছে।

বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৬ দশমিক ৯৭ কোটি রুপি। এখন ২০০ কোটি রুপির মাইলফলকের দিকে এগোচ্ছে এটি।

বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতে ১০ হাজার ৬৮৬টি শো থেকে ১৫ দশমিক ৮৫ কোটি রুপি নিট আয় করেছে সিনেমাটি। এর ফলে ভারতে সিনেমাটির মোট নিট আয় দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৬০ কোটি রুপি। দেশটিতে মোট আয় হয়েছে ১৪৯ দশমিক ৯৭ কোটি রুপি।

এদিকে আন্তর্জাতিক বাজারে পঞ্চম দিনে সিনেমাটি আয় করেছে ৩ দশমিক ৫০ কোটি রুপি। ফলে বিদেশের বাজারে মোট আয় দাঁড়িয়েছে ২৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘মির্জাপুর: দ্য মুভি’র আয় এখন ১৭৬ দশমিক ৯৭ কোটি রুপি।

ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ‘মির্জাপুর: দ্য মুভি’তে পঙ্কজ ত্রিপাঠী ও আলি ফজল ছাড়া আরও অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, সুশান্ত সিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ও কুলভূষণ খরবন্দাসহ আরও অনেকে।

২০১৮ সালে প্রাইম ভিডিও ইন্ডিয়ায় স্ট্রিমিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করে ‘মির্জাপুর’। ২০২০ সালে দ্বিতীয় এবং ২০২৪ সালে তৃতীয় মৌসুম মুক্তি পায়। এবার ওটিটি থেকে বড় পর্দায় পা রেখেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
বলিউডে কি ভক্তিমূলক সিনেমার যুগ ফিরছে
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য