শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০১

ভারতের গোরখপুরের দীন দয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে (ডিডিইউ) আন্দোলনরত শিক্ষার্থীদের এক পুলিশ কর্মকর্তার হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বিশ্ববিদ্যালয় চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি দিতে দেখা যায় তাকে।

ভাইরাল ভিডিওতে পুলিশের সাব-ইনস্পেক্টর অবিরল মিশ্রকে হাত উঁচিয়ে ও ঘুষি পাকিয়ে আক্রোশ প্রকাশ করতে দেখা যায়। গালিগালাজ করে তাকে বলতে শোনা যায়, ‘এত পুলিশ ফোর্স নিয়ে আসব যে একদম ঠান্ডা করে দেব। তোমরা জানো না, এটা গোরখপুর পুলিশ।’

মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টার দিকে প্রশাসনিক ভবনের গেট বন্ধ করে প্রতিবাদ জানাতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় অতিরিক্ত প্রক্টর ড. বেদ প্রকাশ রাই পুলিশ ও নিরাপত্তারক্ষীদের নিয়ে ঘটনাস্থলে গেলে বাকবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ প্রক্টরকে সরিয়ে নেয় এবং তখনই ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই হুমকি দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এক বিবৃতিতে গোরখপুর পুলিশ জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের একটি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বৈঠককে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দিলে এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং প্রক্টরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিক হস্তক্ষেপ করে প্রক্টরকে নিরাপদে বের করে আনে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে পুলিশ কর্মকর্তার এই আচরণের তীব্র সমালোচনা করেছেন বিরোধী নেতারা। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এক এক্সে লিখেছেন, ধৈর্য ধরুন ও ভদ্রতা বজায় রাখুন, কারণ এরা আন্দোলনকারী শিক্ষার্থী, কোনও অপরাধী নয়।

বিশ্ববিদ্যালয়ে আর্থিক অনিয়মসহ পাঁচ দফা দাবিতে গত ২৫ আগস্ট থেকে আন্দোলন করছেন ডিডিইউ-এর শিক্ষার্থীরা, যার মধ্যে চার দিন ধরে তারা অনশন ধর্মঘট পালন করছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে পরীক্ষা এজেন্সির আর্থিক অনিয়মের তদন্ত, ছাত্রসংসদ নির্বাচন ছাড়াই ফি আদায়ের প্রতিবাদ ও দ্রুত নির্বাচন আয়োজন, হোস্টেল সুবিধার উন্নয়ন, পিএম-ইউএসএইচএ প্রকল্পের কাজের স্বচ্ছতা নিশ্চিত করা এবং বহিষ্কৃত শিক্ষার্থীদের পুনর্বহাল।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
সর্বশেষ খবর
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
সার নিয়ে ‘অযথা সমালোচনা না করে’ সঠিক পরামর্শ দিতে বললেন টুকু
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব