আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা

প্রযুক্তি ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

বিশ্বজুড়ে কম্পিউটার যন্ত্রাংশের বাজারে বাড়তি দামের চাপের মধ্যেই প্রসেসরের দাম আবারও বাড়ানোর পথে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। আগামী অক্টোবর থেকে প্রতিষ্ঠানটির পিসি প্রসেসরের দাম গড়ে প্রায় ১০ শতাংশ বাড়তে পারে বলে জানা গেছে। তবে কোন কোন মডেলের দাম কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। ইন্টেলও এখন পর্যন্ত এই মূল্যবৃদ্ধির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

গত বছরের শেষ দিক থেকেই ইন্টেল ধাপে ধাপে প্রসেসরের দাম বাড়াচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকেও পিসি প্রসেসরের দাম প্রায় ১০ শতাংশ বাড়ায় প্রতিষ্ঠানটি। এরপর জুলাইয়ে নির্দিষ্ট কিছু কনজ্যুমার ও সার্ভার প্রসেসরের দামও বাড়ানো হয়। এসব প্রসেসরের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পরিমাণ ছিল এক হাজার ডলারেরও বেশি।

এবার নতুন করে দাম বাড়ানোর পেছনে মেমোরি চিপসহ বিভিন্ন কম্পোনেন্টের বাড়তি খরচ বড় কারণ হিসেবে উঠে এসেছে। এআই অবকাঠামোর জন্য মেমোরির চাহিদা দ্রুত বাড়ায় সরবরাহব্যবস্থায় ক্রমাগত চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে অন্যান্য কাঁচামালের দাম বাড়ায় পিসি নির্মাতাদের উৎপাদন খরচ বেড়েছে।

নতুন মূল্য কার্যকর হলে এর প্রভাব শুধুমাত্র প্রসেসরের বাজারেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কম। পিসি নির্মাতারা বাড়তি উৎপাদন খরচের একটি অংশ গ্রাহকের ওপর চাপিয়ে দিলে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের দামও বাড়তে পারে। বিশেষ করে প্রসেসর ও মেমোরি পিসি তৈরির মোট খরচের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় এই মূল্যবৃদ্ধি নির্মাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।

দাম বাড়ানোর পাশাপাশি ইন্টেল তাদের ‘স্মল কোর’ প্রসেসর লাইন বন্ধ করার কথাও ভাবছে। এই সিরিজের চিপ মূলত শিল্পকারখানার কম্পিউটার, ইন্টারনেট অব থিংস (আইওটি) ও অন্যান্য এমবেডেড ডিভাইসে ব্যবহৃত হয়। ফলে এই সিদ্ধান্ত সাধারণ ভোক্তা পিসির তুলনায় শিল্প ও আইওটি খাতে বেশি প্রভাব ফেলতে পারে।

ইন্টেলের নতুন প্রধান নির্বাহী লিপ-বু তান দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবসায় লাভের মার্জিন বাড়ানো ও কম লাভজনক পণ্য কমানোর ওপর গুরুত্ব দিচ্ছেন। একই সময়ে ডেটা সেন্টার ও এআই খাতে প্রসেসরের চাহিদা ক্রমাগত বেড়ে চলায় সাধারণ পিসি বাজারে বিক্রি বাড়ানোর বদলে বেশি লাভজনক পণ্য ও বাজারে মনোযোগ দেওয়াই ইন্টেলের বর্তমান কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বিশেষ করে বর্তমানে সার্ভার প্রসেসরের চাহিদা বেশি থাকায় উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ বেশি লাভজনক পণ্যের দিকে দেওয়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

এদিকে, ইন্টেলের এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি এমন সময়ে আসছে, যখন চিপ ও মেমোরি বাজারে সরবরাহসংকটের কারণে বিভিন্ন প্রযুক্তিপণ্যের দাম বাড়ছে। এর আগে ১ সেপ্টেম্বর কোয়ালকমও তাদের চিপের দাম বাড়িয়েছে। ফলে আগামী মাসগুলোতে পিসি নির্মাতাদের পাশাপাশি ক্রেতাদের ওপরও বাড়তি খরচের চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইন্টেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তটি চিপ নির্মাতাদের মধ্যে চলমান মূল্য সমন্বয়ের ধারারও অংশ বলা যায়। এর আগে গত ১ সেপ্টেম্বর কোয়ালকম একই কারণে তাদের চিপের দাম বাড়িয়েছে। ফলে ইন্টেলের প্রসেসরের দাম বাড়লে পিসি নির্মাতাদের জন্য সরবরাহকারীদের কাছ থেকে চিপ সংগ্রহের ব্যয় আরও বাড়বে। এর প্রভাব নতুন ল্যাপটপ ও ডেস্কটপের মূল্য নির্ধারণেও পড়তে পারে, বিশেষ করে যেসব মডেলে ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
হারানো আইফোন বন্ধ অবস্থায়তেও যেভাবে খুঁজে পাবেন
সর্বশেষ খবর
শহরের কোলাহল ভুলে ঘুরে আসুন দুর্গাপুর-চন্দ্রডিঙ্গার মায়াবী প্রকৃতিতে
শহরের কোলাহল ভুলে ঘুরে আসুন দুর্গাপুর-চন্দ্রডিঙ্গার মায়াবী প্রকৃতিতে
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
এক্সেল-এসপিএসএস জানলেই পড়াশোনার ফাঁকে আয়ের সুযোগ
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
তালের সেমাইয়ে মিশুক শরতের মিষ্টি স্বাদ, রইল সহজ রেসিপি
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?