চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি অক্টোবরে ৫০ হাজারেরও বেশি বৈদ্যুতিক গাড়ি (ইভি) ডেলিভারি দিয়েছে। রবিবার প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরে এটি এক মাসের সর্বোচ্চ ডেলিভারি। ২০২৬ সালের লক্ষ্য পূরণে উৎপাদন বাড়ানোর মধ্যেই এ অর্জন এলো।
আগস্টে ৩০ হাজার এবং সেপ্টেম্বরে ৪০ হাজার ইউনিট ছাড়িয়েছিল শাওমির ডেলিভারি। এর ধারাবাহিকতায় প্রথম ১০ মাসে মোট ডেলিভারি দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩৬ হাজার গাড়ি।
২০২৬ সালে ৫ লাখ ৫০ হাজার গাড়ি ডেলিভারির লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেলিভারি এ লক্ষ্যের প্রায় ৬১ শতাংশ।
সূত্র: রয়টার্স
মালয়েশিয়া এয়ারলাইনসের গ্রাহকদের তথ্য হ্যাক