মালয়েশিয়া এয়ারলাইনসের গ্রাহকদের তথ্য হ্যাক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ১৭:২৬ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৭:২৮

রিজার্ভেশন-প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান আমাদেউসের (এএমএ.এমসি) একটি সাইবার নিরাপত্তা ঘটনায় গ্রাহকদের কিছু তথ্য ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। রবিবার প্রতিষ্ঠানটি এ কথা জানায়।

আমাদেউসের এ তথ্যফাঁসে গ্রাহকের তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সাম্প্রতিক দিনগুলোয় যেসব বিমান সংস্থা দিয়েছে, তাদের তালিকায় যুক্ত হলো মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী এ সংস্থা। এর আগে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ, জাপান এয়ারলাইনস, দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইনসসহ আরও কয়েকটি সংস্থা একই কথা জানিয়েছিল।

এক বিবৃতিতে মালয়েশিয়া এয়ারলাইনস জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রক্রিয়াজাত তথ্য এ ঘটনায় প্রভাবিত হয়ে থাকতে পারে। সংস্থাটি জানায়, ঘটনা তদন্ত ও এর প্রভাব মূল্যায়নে তারা আমাদেউস এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করছে।

মালয়েশিয়া এয়ারলাইনস বলেছে, তাদের নিজস্ব আইটি সিস্টেমে হ্যাকিং হয়নি এবং আর্থিক তথ্যে প্রবেশের কোনও প্রমাণও মেলেনি। সন্দেহজনক বা অযাচিত যোগাযোগ, বিশেষ করে ব্যক্তিগত বা আর্থিক তথ্য চাওয়া হলে, সে বিষয়ে সতর্ক থাকতে গ্রাহকদের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আমাদেউস জানায়, ট্রাভেল বুকিং প্রদর্শনের একটি পরিবেশে দুর্বলতার বিষয়ে তারা অবগত হয়েছে। তবে কত গ্রাহকের তথ্য প্রভাবিত হয়েছে, এ প্রশ্নের জবাব দেয়নি প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক দিনগুলোয় ক্যাথে প্যাসিফিক ও জাপান এয়ারলাইনস জানিয়েছে, এ ঘটনায় যথাক্রমে ৫৩ হাজার বুকিং এবং ৯২ হাজার গ্রাহকের তথ্য প্রভাবিত হয়েছে।

সূত্র: রয়টার্স 

/এসএইচএম/
সম্পর্কিত
অক্টোবরে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড শাওমির
ক্রিপ্টো হ্যাকের ৯০ শতাংশ ক্ষতি পুষিয়ে নিয়েছে বাইন্যান্স
আপনার তথ্যই অনলাইনে পণ্য, কারা করছে বেচাকেনা?
সর্বশেষ খবর
ভবিষ্যৎ হামলার জবাবে ‘নতুন লক্ষ্যবস্তু’ চিহ্নিত করছে ইরান
ভবিষ্যৎ হামলার জবাবে ‘নতুন লক্ষ্যবস্তু’ চিহ্নিত করছে ইরান
রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল শুরু
রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল শুরু
দেশের বাজারে নতুন দুই মডেলের রয়্যাল এনফিল্ড, দাম কত?
দেশের বাজারে নতুন দুই মডেলের রয়্যাল এনফিল্ড, দাম কত?
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন
২৬ বছরে মীর সাব্বিরের ১৫৫ নায়িকা, প্রথম নায়িকা কে ছিলেন