যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৯

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

মোটর ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ০৫ ডলার। গত সপ্তাহে যা ছিল ৫ দশমিক ৮৫ ডলার এবং এক বছর আগে ছিল ৩ দশমিক ৭০ ডলার।

ডিজেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও সরবরাহের খরচও বাড়ছে। পণ্যবাহী ট্রাক ও ডেলিভারি যোগাযোগের বড় অংশ ডিজেলনির্ভর হওয়ায় ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান বাড়তি খরচ অনলাইন অর্ডার ও ডাকযোগে পাঠানো পণ্যের ওপর ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছে।

দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মুদি বাজারে। মাংস ও শাকসবজির মতো দ্রুত পচনশীল পণ্য পরিবহন ও ঘন ঘন মজুত করতে হয়। এ ছাড়া এসব পণ্য উৎপাদনেও ডিজেলচালিত কৃষিযন্ত্র ব্যবহৃত হয়। ফলে ডিজেলের উচ্চমূল্য এসব পণ্যের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ডলার ইস্যুতে ব্রিকসের প্রস্তাব কি সমর্থন করবে ভারত?
রোবট দিয়েই রোবট তৈরি, উৎপাদন কারখানায় চীনের নতুন চমক
সর্বশেষ খবর
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
র‌্যাব বিলুপ্ত নাকি নাম-মোড়ক বদল? 
র‌্যাব বিলুপ্ত নাকি নাম-মোড়ক বদল? 
পত্রিকার ব্যুরো অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার
পত্রিকার ব্যুরো অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন